ঢাকা, সোমবার, ২০ এপ্রিল, ২০২৬ ()

গাংনী পৌর নির্বাচনে সরকারদলীয় প্রার্থী বাদে সকল প্রার্থীর ভোট বর্জন ।


মেহেরপুর প্রতিনিধি। নানা অনিয়মের অভিযোগে মেহেরপুরের গাংনী পৌরসভা নির্বাচন বর্জন করেছেন স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান মেয়র আশরাফুল ইসলাম ও বিএনপি মনোনীত প্রার্থী আসাদুজ্জামান বাবলুসহ সকল মেয়র প্রার্থী। শনিবার দুপুরে
আড়াইটার দিকে নানা অভিযোগে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল ইসলাম বলেন, সকাল থেকেই আওয়ামী লীগ
প্রার্থীর সমর্থক ও বহিরাগতরা রাস্তায় ভোটারদের বাধা দেয়। ১, ২,৩, ৮ ও ৯নং
ওয়ার্ড কেন্দ্রে তারা আমার এজেন্টদের প্রবেশ করতে দেয়নি। আমরা গিয়ে
তাদেরকে প্রবেশ করিয়েছি কিন্তু আবারও বের করে দেওয়া হয়।
দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার ও ম্যাজিস্ট্রেটকে অভিযোগ করলেও তাদের কাছ থেকে সদুত্তোর পাওয়া যায়নি।
নিরাপত্তার অভাবে নিজেই ভোট দিতে পারিনি উল্লেখ করে আশরাফুল ইসলাম বলেন,
যারা ভোট কেন্দ্রে গিয়েছিলেন তাদের ফিঙ্গার প্রিন্ট নেওয়ার পর নৌকার এজেন্ট ও
বহিরাগতরা নৌকা প্রতীকে ভোট নিশ্চিত করে নিচ্ছেন। কাউন্সিলর প্রার্থীদের
ভোট যেহেতু গোপনে দেওয়া যাচ্ছে তা তারা কোন অভিযোগ করছেন না।
এছাড়াও দুপুরের দিকে কয়েকটি কেন্দ্রে ইভিএম মেশিনে মেয়র পদে নৌকা
প্রতীক ছাড়া অন্য কোন প্রার্থীর প্রতীক ছিল না। ইভিএমের প্রতি মানুষের যে
আস্থাহীনতা ছিল তা প্রকাশ পেয়েছে যে এতে কারসাজি করা যায়। সেক্ষেত্রে যে
পরিস্থিতির শিকার হয়েছি তা সুষ্ঠু নিবাচন বলার কোন সুযোগ নেই। এটি
একটি প্রসহনের নির্বাচন এটি কোনভাবেই গ্রহণযোগ্য নয়। একারণে আমি
নির্বাচন বর্জন করছি।
এদিকে প্রেস কনফারেন্সের মাধ্যমে সাংবাদিকদের কে ভোট বর্জনের বিষয়টির নিশ্চিত করেছেন বিএনপি প্রার্থী আসাদুজআমান বাবলু (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী আশরাফুল ইসলাম (জগ), আনারুল ইসলাম (বড়শি) এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী আবু হুরায়রা (হাতপাখা) ।

এদিকে আশরাফুল ইসলামের অভিযোগের বিষয়ে গাংনী পৌরসভার রির্টার্নিং
অফিসার মেহেরপুর জেলা নির্বাচন অফিসার আহমেদ আলী বলেন, নির্বাচন
বর্জন করা তার ব্যক্তিগত বিষয়। কারিগরি ত্রুটির কারনে কোন ইভিএম মেশিনে
যদি সব প্রতীক দেখা না যায় তাহলে মেশিন পাল্টে দেওয়ার সুযোগ আছে। অভিযোগ পেলে তো আমরা ত্রুটি মুক্ত করবো।


     এই বিভাগের আরো খবর