ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet কুষ্টিয়া ডিবির অভিযানে ৮০০ পিছ ইয়াবাসহ আটক এক Headline Bullet গত ১লা সেপ্টেম্বর ছিল কুষ্টিয়া জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি এম এ শামীম আরজুর জন্মদিন উপলক্ষে দোয়ার আয়োজন Headline Bullet রাজশাহী সদর হাসপাতালের গেটের সামনে ফুটপথ অবৈধ দখলের ভয়ঙ্কর চিত্র Headline Bullet দর্শনা আন্তর্জাতিক রেলওয়ে ইয়ার্ডে দুধর্ষ চুরি: নেপথ্যে কারা? উচ্চপর্যায়ের তদন্তের দাবি Headline Bullet চুয়াডাঙ্গা সীমান্তে সাড়ে ৬৭ লাখ টাকার মাদক ও চোরাচালানি মালামাল উদ্ধার Headline Bullet কুষ্টিয়ার মিরপুরে পরকীয়ার জেরে প্রমিক যুগলের বিশ পানে আত্ম হত্যার চেষ্টা Headline Bullet দর্শনায় পুলিশের বিশেষ অভিযান: হিজলগাড়ী বাজার থেকে ইয়াবা ও মদসহ গ্রেপ্তার ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড Headline Bullet আলমডাঙ্গার ৮০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার Headline Bullet দর্শনায়া ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী রিপন গ্রেফতার Headline Bullet ভেড়ামারায় বাল্যবিবাহ বন্ধ করলেন সহকারী কমিশনার (ভূমি)

“বিয়ের আসর থেকে পালিয়ে এসএ গেমসে সোনা জয়”

তখন বয়স ছিল মাত্র ১১। এই বয়সেই মেয়েকে ‘ঘাড় থেকে নামানোর’ সিদ্ধান্ত নেয় তার পরিবার। কিন্তু মেয়ে তো অপ্রতিরোধ্য। মেয়ে হয়ে জন্মেছে বলেই যে পরিবারের কাছে বোঝা হয়ে যাবে, এটা মানতে নারাজ ছিল ষষ্ঠ শ্রেণির ছাত্রী সেই কিশোরী। তার স্বপ্ন ছিল বড় হওয়ার। দেশের জন্য কিছু করার। তাই সে পালানোর সিদ্ধান্ত নিল। সোজা চলে গেল আর্চারি ফেডারেশনের ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতায়। সেই মেয়েটিই চলতি এসএ গেমসে দেশকে সোনা এনে দিয়েছে।

এই গল্প চুয়াডাঙ্গার মেয়ে ইতি খাতুনের। বাড়িতে যখন বিয়ের প্রস্তুতি চলছিল, তিনি তখন বিদ্রোহ ঘোষণা করে বসেন। তারপর শুধু বিজয়ের গল্প। আজ নেপালে চলমান দক্ষিণ এশীয় গেমসের আর্চারির মেয়েদের রিকার্ভ দলগত ও মিশ্র দলগত ইভেন্টে জোড়া স্বর্ণপদক জিতে নিয়েছেন তিনি। নেপালের পোখারায় রোববার মেয়েদের রিকার্ভ দলগত ইভেন্টে ভুটানের বিপক্ষে ৬-০ সেট পয়েন্টে জিতে মেয়েরা। পরে রিকার্ভ মিশ্র ইভেন্টে রোমান সানার সঙ্গে ভুটানকে ৬-২ সেট পয়েন্টে হারিয়ে সোনার পদক জিতেন ইতি।

ইতির এই সিনেমাটিক জীবনকাহিনীর পেছনে অবদান রয়েছে আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দিন আহমেদ চপলের। তার প্রচেষ্টাতেই ইতির আর্চার হয়ে ওঠা। তবে এই অপরিচিত খেলাটি নিয়ে শুরুতে কোনো স্বপ্ন ছিল না ইতির। তিনি চেয়েছিলেন পড়াশোনা করতে। পড়াশোনা করবেন বলেই তিনি বিয়ের আসর থেকে উঠে গিয়েছিলেন। চুয়াডাঙ্গার ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতায় নজরে পড়েন কোচদের। তীরন্দাজ সংসদ তাকে দলে নেয়। সেই ইতি এখন দেশের গর্ব। তার স্বপ্ন এখন বিশ্বকে কাঁপিয়ে দেওয়া।


     এই বিভাগের আরো খবর