ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet চুয়াডাঙ্গা সীমান্তে সাড়ে ৬৭ লাখ টাকার মাদক ও চোরাচালানি মালামাল উদ্ধার Headline Bullet কুষ্টিয়ার মিরপুরে পরকীয়ার জেরে প্রমিক যুগলের বিশ পানে আত্ম হত্যার চেষ্টা Headline Bullet দর্শনায় পুলিশের বিশেষ অভিযান: হিজলগাড়ী বাজার থেকে ইয়াবা ও মদসহ গ্রেপ্তার ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড Headline Bullet আলমডাঙ্গার ৮০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার Headline Bullet দর্শনায়া ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী রিপন গ্রেফতার Headline Bullet ভেড়ামারায় বাল্যবিবাহ বন্ধ করলেন সহকারী কমিশনার (ভূমি) Headline Bullet নাটোরে গাঁজাসহ নারী আটক Headline Bullet বেতন গ্রেড কমানো ও পদন্নোতি নতুন শর্ত আরোপে বিএডিসির কর্মকর্তা কর্মচারিদের Headline Bullet বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাছের চারা রোপন করেন জাকির সরকার ও সুমন সরকার Headline Bullet কুষ্টিয়া সরকারি কলেজে মাছের পোনা অবমুক্তকরন

কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছেন বিসিবি

দক্ষিণ আফ্রিকায় যখন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল বিশ্বকাপ জিতেছে, তখন পাকিস্তানের মাটিতে সিরিজের প্রথম টেস্টে ইনিংস ব্যবধানে হেরেছে জাতীয় দল! দেশ ও দেশের বাইরে জাতীয় দলের একের পর এক বাজে পারফরম্যান্সে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন বিসিবি প্রধান নাজমুল হাসান। ইনিংস ও ৪৪ রানে হারা দল নিয়ে কঠিন সিদ্ধান্ত নেওয়ার আভাস দিয়েছেন তিনি। একইসঙ্গে দলকে ছন্দে ফেরাতে নিজের আরও বেশি সম্পৃক্ত হওয়ার প্রয়োজনও অনুভব করছেন পাপন। 

বিসিবি সভাপতি বলেন, ‘গত বিশ্বকাপ থেকে ফেরত আসার পরে যে কয়টা সিরিজ আমরা খেলেছি, সেটার কোনোটায় আগে বাংলাদেশ দল যেমন ছিল এর সঙ্গে আমি মেলাতে পারি না। তাদের অ্যাটিচিউড, মাইন্ডসেট, খেলা কোনো কিছুই আমার কাছে আগের মতো মনে হয় না। এটা অন্যরকম। এটা খুবই দুঃখজনক। এটা নিয়ে অবশ্যই বসে থাকব না। শ্রীলঙ্কা সফর দেখেন, ত্রিদেশীয় সিরিজ, আফগানিস্তান টেস্ট, ভারতে টেস্ট সিরিজ, পাকিস্তান একই কথা। যত দিন যাচ্ছে, উন্নতির কোনো আভাস দেখছি না। এটা আমাদের ভাবনায় আছে।’

এই টানা ব্যর্থতার কারণ জানতে সকলের সঙ্গে বৈঠকে বসার কথাও বলেছেন নাজমুল হাসান পাপন, ‘জাতীয় দলের খেলোয়াড়, কোচ, ম্যানেজমেন্ট সবার সঙ্গে কথা বলার সময় হয়েছে। এবং একটু বিস্তারিতভাবে জানার, যে সমস্যাটা কোথায়। আমি এগুলো থেকে একটু সরে আসতে চেয়েছিলাম, আপনাদের বারবার বলেছি। গত দুই বছর ধরে বলছি, আমি আগের মতো সম্পৃক্ত না। ওদের এতো দিনে শিখে যাওয়ার কথা। এখন মনে হচ্ছে না, এখন সব কিছুতেই সম্পৃক্ত হতে হবে এবং কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে।’


     এই বিভাগের আরো খবর