ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet চুয়াডাঙ্গা সীমান্তে সাড়ে ৬৭ লাখ টাকার মাদক ও চোরাচালানি মালামাল উদ্ধার Headline Bullet কুষ্টিয়ার মিরপুরে পরকীয়ার জেরে প্রমিক যুগলের বিশ পানে আত্ম হত্যার চেষ্টা Headline Bullet দর্শনায় পুলিশের বিশেষ অভিযান: হিজলগাড়ী বাজার থেকে ইয়াবা ও মদসহ গ্রেপ্তার ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড Headline Bullet আলমডাঙ্গার ৮০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার Headline Bullet দর্শনায়া ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী রিপন গ্রেফতার Headline Bullet ভেড়ামারায় বাল্যবিবাহ বন্ধ করলেন সহকারী কমিশনার (ভূমি) Headline Bullet নাটোরে গাঁজাসহ নারী আটক Headline Bullet বেতন গ্রেড কমানো ও পদন্নোতি নতুন শর্ত আরোপে বিএডিসির কর্মকর্তা কর্মচারিদের Headline Bullet বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাছের চারা রোপন করেন জাকির সরকার ও সুমন সরকার Headline Bullet কুষ্টিয়া সরকারি কলেজে মাছের পোনা অবমুক্তকরন

এএফসি কাপ : ‘ই’ গ্রুপে খেলবে বসুন্ধরা কিংস

এএফসি কাপে প্রথমবারের মতো মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। আজ (মঙ্গলবার) দুপুরে মালয়েশিয়ার কুয়ালালামপুরে ২০২০ এএফসি কাপের ড্র অনুষ্ঠিত হয়েছে। ড্রয়ে বসুন্ধরা কিংস পড়েছে সাউথ জোনে ‘ই’ গ্রুপে।

বসুন্ধরা কিংসের প্রতিপক্ষ হিসেবে খেলবে ভারতের চেন্নাইন সিটি এফসি অথবা এফসি গোয়া, মালদ্বীপের টিসি স্পোর্টস ক্লাব এবং দক্ষিণ এশিয়া জোন থেকে প্লে-অফ থেকে উঠে আসা একটি দল। প্লে-অফ পর্ব শুরু হবে আগামী বছর ২২ জানুয়ারি। শেষ হবে ২৬ ফেব্রুয়ারি।

এদিকে, বাংলাদেশের আবাহনী লিমিটেড প্লে-অফ পর্বে আছে। ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন হিসেবে তারা খেলবে এই পর্বে। এই পর্ব থেকে কোয়ালিফাই করলে আবাহনী গ্রুপ পর্বে ‘ই’ গ্রুপে খেলবে বসুন্ধরা কিংসের সঙ্গে।

এ ছাড়াও দক্ষিণ এশিয়ার পাঁচটি ক্লাব রয়েছে প্লে-অফ কোয়ালিফাই পর্বে। মালদ্বীপের মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিয়াকশন ক্লাব, শ্রীলংকার ডিফেন্ডারর্স ফুটবল ক্লাব, ভুটানের পারো ফুটবল ক্লাব, ভারতের ব্যাঙ্গালুরু এফসি এবং বাংলাদেশের আবাহনী রয়েছে কোয়ালিফাই পর্বে।

শ্রীলংকার ডিফেন্ডার্স ও ভুটানের পারো প্লে-অফ রাউন্ডের প্রথম পর্বে খেলবে। হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচ খেলার পর জয়ী দলটি দ্বিতীয় রাউন্ডে খেলবে ভারতের ব্যাঙ্গালুরু এফসির সঙ্গে। মালদ্বীপের মাজিয়ার সঙ্গে সরাসরি দ্বিতীয় রাউন্ড খেলবে আবাহনী। দ্বিতীয় রাউন্ডের আবাহনী ও মাজিয়া এবং ব্যাঙ্গালুরু এএফসি বনাম ডিফেন্ডার্স/পারো ম্যাচের বিজয়ীরা মুখোমুখি হবে প্লে-অফ রাউন্ডের শেষ পর্বে। হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচ জেতা দলটি যোগ দেবে গ্রুপ পর্বে।


     এই বিভাগের আরো খবর