ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet আতংকে কাশিমপুর কারাগার সেনা ও অন্যান্য বাহিনীর কাছে নিরাপত্তা চাইল কর্তৃপক্ষ Headline Bullet চুয়াডাঙ্গায় বিজিবির অভিযানে ৭৩ হাজার ৫০০ টাকার মাদকদ্রব্য জব্দ Headline Bullet ডিআইজিসহ পুলিশের শীর্ষ ১৭ কর্মকর্তার বদলি Headline Bullet বর পছন্দ না হওয়ায় বিষ মেশানো মিষ্টি পাঠালেন কনে Headline Bullet চুয়াডাঙ্গায় আইন-শৃঙ্খলা ও জননিরাপত্তা জোরদারে ডিআইজির মতবিনিময়! Headline Bullet ফরিদপুরের ধলার মোড়ে স্বাস্থ্যসেবা ক্যাম্প-২০২৬ অনুষ্ঠিত Headline Bullet দর্শনায় বাড়ি থেকে ডেকে নিয়ে যুবকের গলায় ছুরি ঠেকিয়ে মোবাইল ছিনতাই ও প্রাণনাশের হুমকির অভিযোগ Headline Bullet মায়ের জন্য ওষুধ কিনতে গিয়ে ফেরা হলো না এরশাদের Headline Bullet স্ত্রীর সাথে বিচ্ছেদে স্বামীর দুধ দিয়ে গোসল Headline Bullet চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদীতে ভেসে যাওয়া ৫ বছরের শিশু জীবিত উদ্ধার

স্ত্রীর সাথে বিচ্ছেদে স্বামীর দুধ দিয়ে গোসল

Oplus_131072

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্ত্রীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তুলে ১৮ বছরের দাম্পত্য জীবনের অবসান ঘটিয়েছেন হোসেন মৃধা নামে এক ব্যক্তি। বিবাহবিচ্ছেদের পর ব্যতিক্রমী আয়োজনের মাধ্যমে এক মণ দুধ দিয়ে গোসল করেছেন তিনি। পাশাপাশি এলাকায় বিতরণ করেছেন এক মণ মিষ্টি। নিজের ভাষায়, এর মধ্য দিয়ে তিনি নিজেকে ‘পাপমুক্ত’ ঘোষণা করেছেন।বুধবার (১৮ নভেম্বর) দুপুরে উপজেলার ফলিয়া গ্রামে নিজ বাড়িতে এ আয়োজন করেন হোসেন মৃধা। ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়ার পর তা দেখতে বাড়িতে ভিড় করেন স্থানীয় উৎসুক মানুষ। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ফলিয়া গ্রামের মনিহাল মৃধার ছেলে হোসেন মৃধা পেশায় একজন প্রথম শ্রেণির মেরিন মাস্টার। প্রায় ১৮ বছর আগে একই গ্রামের আমজাদ হোসেনের মেয়ে আশরাফিয়া পিংকীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। তাদের সংসারে এক ছেলে ও দুই মেয়েসন্তান রয়েছে।
তবে সম্প্রতি স্ত্রীর পরকীয়া সম্পর্কের অভিযোগকে কেন্দ্র করে দাম্পত্য জীবনে বিরোধ ও অশান্তি দেখা দেয়। দীর্ঘদিনের টানাপোড়েনের পর শেষ পর্যন্ত স্ত্রীকে তালাক দেওয়ার সিদ্ধান্ত নেন হোসেন মৃধা। এর মধ্য দিয়ে দীর্ঘ ১৮ বছরের সংসারের সমাপ্তি ঘটে।
বিবাহবিচ্ছেদের পর দুধ দিয়ে গোসল ও মিষ্টি বিতরণের কারণ জানতে চাইলে হোসেন মৃধা বলেন, দীর্ঘ সংসারজীবনে তাদের তিনটি সন্তান রয়েছে। পরিবারের সুখ-শান্তির কথা বিবেচনা করে অনেক কিছু সহ্য করলেও স্ত্রীর পরকীয়া সম্পর্কের অভিযোগে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন।

তিনি আরও বলেন, নিজের মানসিক শান্তি এবং সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করেই বিচ্ছেদের মতো কঠিন সিদ্ধান্ত নিয়েছেন। দুধ দিয়ে গোসল ও মিষ্টি বিতরণের মাধ্যমে নিজেকে কলঙ্কমুক্ত ও পাপমুক্ত ঘোষণা করেছেন বলেও জানান তিনি।
১৮ বছরের দাম্পত্য সম্পর্কের এমন পরিণতি এবং বিচ্ছেদের পর দুধ দিয়ে গোসল ও মিষ্টি বিতরণের ঘটনাটি এখন আলফাডাঙ্গা এলাকায় আলোচনার বিষয় হয়ে উঠেছে। ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে নানা ধরনের প্রতিক্রিয়া ও আলোচনা-সমালোচনা চলছে।


     এই বিভাগের আরো খবর