ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুর শহরের গোয়ালচামট খোদাবক্স রোডে একটি টিনশেড গুদামঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২৮ নভেম্বর) দুপুর ১টা ১০ মিনিটের দিকে এ আগুন লাগে। এতে গুদামঘরটি সম্পূর্ণ পুড়ে গেছে এবং প্রায় ২৫ থেকে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
গুদামঘরটি মিহির শর্মার মালিকানাধীন। সেখানে ভাড়াটিয়া পলাশ কুমার সাহার ফ্রেশ বিস্কুট, টাইগার, কোকাকোলাসহ বিভিন্ন পণ্য মজুত ছিল।
স্থানীয়রা আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়দের ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।