ঢাকা, শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ()

দামুড়হুদায় সন্ত্রাসবিরোধী আইনে যুবক গ্রেপ্তার, আদালতে সোপর্দ!

Oplus_131072


​
আবু হানিফ মিলন, স্টাফ রিপোর্টার :চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় এলাকায় অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে মো. তুহিন আলী (২৪) নামের এক যুবককে বিশেষ অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৩ নভেম্বর) উপজেলার জুড়ানপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
​গ্রেপ্তারকৃত তুহিন আলী দামুড়হুদা উপজেলার জুড়ানপুর গ্রামের পূর্বপাড়ার আব্দুর রশিদ ও জুলেখা খাতুন দম্পতির ছেলে।​পুলিশ সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রাখতে শুক্রবার দামুড়হুদা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহাবুল হকের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল বিভিন্ন এলাকায় অভিযান চালায়। এই অভিযানের অংশ হিসেবে জুড়ানপুর পূর্বপাড়া এলাকা থেকে তুহিন আলীকে আটক করা হয়।​পুলিশ আরও জানায়, এলাকায় বিশৃঙ্খলা ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অপচেষ্টার অভিযোগে তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আজই তাকে কঠোর পুলিশ পাহারায় চুয়াডাঙ্গার সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে।
(সূত্রে : BBC crime news)


     এই বিভাগের আরো খবর