ঢাকা, শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet নারায়ণগঞ্জের হাত-পা ভেঙে পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ Headline Bullet স্ত্রীর মারধোরে স্বামীর মৃত্যু Headline Bullet নড়াইলে বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে Headline Bullet কুষ্টিয়ার মিরপুরে নকল সার কারখানায় অভিযান Headline Bullet মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনে ট্রাম্পের সঙ্গে কাতার আমিরের ফোনআলাপ Headline Bullet জাতীয় সাঁতারে ১০ স্বর্ণসহ ১২ পদক জয়ী সদরপুরের জুঁইকে সংবর্ধনা Headline Bullet চুয়াডাঙ্গার আনসারবাড়ীয়া রেল স্টেশনে মাস্টার নিয়োগ ও ট্রেন স্টপেজের দাবিতে ডিসির কাছে স্মারকলিপি Headline Bullet খোকসায় ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার, দুজনের বিরুদ্ধে একাধিক মামলা Headline Bullet কুষ্টিয়া পৌরসভার বারখাদা ও সদর উপজেলার খাজানগরে ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ Headline Bullet মেহেরপুরে স্কুল ছাত্রীকে ধর্ষনের অভিযোগে যুবককে যাবজ্জীবন কারাদণ্ড

চুয়াডাঙ্গার আনসারবাড়ীয়া রেল স্টেশনে মাস্টার নিয়োগ ও ট্রেন স্টপেজের দাবিতে ডিসির কাছে স্মারকলিপি

আবু হানিফ মিলন, স্টাফ রিপোর্টার :চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার ঐতিহাসিকআনসারবাড়ীয়া রেল স্টেশনে দ্রুত স্টেশন মাস্টার নিয়োগ এবং ট্রেন স্টপেজ চালুর দাবি জানিয়েছে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃত্ব। গতকাল ৪ নভেম্বর আনসারবাড়ীয়া স্টেশনের দাবিতে তীব্র আন্দোলন ও মানববন্ধনেরধারাবাহিকতায় আজ ৫ নভেম্বর জেলা প্রশাসকের (ডিসি) কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে।​জনাব আনোয়ার হোসেন খান খোকনের নেতৃত্বে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে এই স্মারকলিপি পেশ করা হয়।​স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, ​জীবননগর থানা বিএনপির সভাপতি
​জীবননগর থানা জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাখাওয়াত হোসেন
​আতিয়ার রহমান
​চঞ্চল হোসেনসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ ও নেতৃবৃন্দ।​স্মারকলিপিতে উল্লেখ করা হয়, আনসারবাড়ীয়া রেল স্টেশনটি দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ বিভিন্ন ট্রেন ও যাত্রীসেবা থেকে বঞ্চিত রয়েছে। এখানে পর্যাপ্ত জনবল ও মাস্টার না থাকায় এলাকার সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। দ্রুত সময়ের মধ্যে স্টেশনে মাস্টার পদায়ন এবং প্রয়োজনীয় ট্রেন স্টপেজ নিশ্চিত করা না হলে এলাকাবাসী আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবেন বলে হুশিয়ারি দেন নেতৃবৃন্দ।
​জেলা প্রশাসক মহোদয় স্মারকলিপি গ্রহণ করেন এবং বিষয়টি সংশ্লিষ্ট রেলওয়ে কর্তৃপক্ষের কাছে দ্রুত হস্তান্তরের পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।
(সূত্রে :BBC crime news)


     এই বিভাগের আরো খবর