ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet খোকসায় পুলিশের অভিযানে দুই মামলার আসামি গ্রেপ্তার Headline Bullet গত ৫৫ বছরে সবজির দাম স্থিতিশীল রাখতে কোন পদক্ষেপ নেওয়া হয়নি;বানিজ্য মন্ত্রী Headline Bullet আইইডিসি‌আরে রুমে ঢুকে পরিচালককে মারধর করার অভিযোগ Headline Bullet ভেড়ামারায় বিধবার দুই ছাগল চুরির অভিযোগে ২ জন গ্রেপ্তার Headline Bullet চুয়াডাঙ্গায় তুচ্ছ ঘটনা নিয়ে রক্তক্ষয়ী হামলা ডেগারের আঘাতে যুবক আশঙ্কাজনক Headline Bullet পাংশায় ইয়াবা সেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড Headline Bullet মেহেরপুরে খেলনা পিস্তল দিয়ে ভয় দেখাতে গিয়ে আটক ২ Headline Bullet মুন্সীগঞ্জে এক নারীর অগোচরে গোসলের আপত্তিকর ভিডিও ধারণ করে চাঁদা দাবি Headline Bullet কুষ্টিয়া জিলা স্কুল মাঠে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের দাবিতে মানববন্ধন Headline Bullet খোকসায় একাধিক মামলার আসামি গ্রেপ্তার

গত ৫৫ বছরে সবজির দাম স্থিতিশীল রাখতে কোন পদক্ষেপ নেওয়া হয়নি;বানিজ্য মন্ত্রী

Oplus_131072

দেশে গত ৫৫ বছরে সারা বছর সবজিসহ বিভিন্ন পণ্যের সরবরাহ ও দাম স্থিতিশীল রাখতে পরিকল্পিত কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, মৌসুম পরিবর্তনের সঙ্গে সঙ্গে সবজির দামে বড় ধরনের ওঠানামা দেখা যায়। এ পরিস্থিতি মোকাবিলায় সারা বছর পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখার ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন।

বুধবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে দেশীয় বাজারে ডালের পর্যাপ্ত সরবরাহ নিয়ে আয়োজিত সভার শুরুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, বাজারে পণ্যের পর্যাপ্ত সরবরাহ থাকা এবং দাম স্থিতিশীল থাকা দুটি আলাদা বিষয়। বাজারে পণ্য পাওয়া যাচ্ছে কি না, তা সরবরাহের স্থিতিশীলতার সঙ্গে সম্পর্কিত।

অন্যদিকে, পণ্যের দাম সহনীয় পর্যায়ে থাকা মূল্যের স্থিতিশীলতার বিষয়। তিনি বলেন, দেশে পেঁয়াজের উৎপাদন অভ্যন্তরীণ চাহিদার চেয়ে কয়েক লাখ টন বেশি হলেও মৌসুমের বাইরে দাম বেড়ে যায়। একইভাবে শাকসবজির ক্ষেত্রেও মৌসুমভিত্তিক দামের তারতম্য দেখা যায়। এর কারণ, সারা বছর পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখার মতো ব্যবস্থা দেশে গড়ে ওঠেনি।

এ পরিস্থিতি পরিবর্তনে দীর্ঘমেয়াদি পরিকল্পনার প্রয়োজনীয়তা তুলে ধরে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, কোল্ড স্টোরেজের ব্যবহার বাড়িয়ে কিংবা যে সময়ে কোনো পণ্যের উৎপাদন কম থাকে, সে সময়ে উৎপাদনের ব্যবস্থা করে সারা বছর সরবরাহ বজায় রাখা সম্ভব। এ ধরনের উদ্যোগ নেওয়া গেলে মৌসুম পরিবর্তনের কারণে পণ্যের দামে বড় ধরনের ওঠানামা কমানো যাবে।

তিনি বলেন, গত ৫৫ বছরে বাংলাদেশে সারা বছর পণ্যের সরবরাহ একই রকম রাখার জন্য কোনো সরকারই পরিকল্পিত উদ্যোগ নেয়নি। এ কারণে মৌসুম পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিভিন্ন পণ্যের দামে ওঠানামা দেখা যায়।

শীতের সবজির দামের উদাহরণ দিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, ২০ দিন আগেও যে সবজির দাম ১২০ টাকা ছিল, শীতের সবজি বাজারে আসতে শুরু করায় এখন সেই দাম কমতির দিকে। আবার মৌসুমের শেষ দিকে সরবরাহ কমে গেলে দাম বেড়ে যায়। সারা বছর সবজির দাম সহনীয় রাখতে হলে সরবরাহব্যবস্থার উন্নয়ন করতে হবে।

আগামী রমজানের জন্য পণ্যের আমদানি মূল্য ও জাহাজভাড়া বেড়ে গেলে ভোক্তাদের বেশি দামে পণ্য কিনতে হবে কি না, এমন প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, আমদানি পণ্যের বুকিংয়ের বিষয়টি মূলত বেসরকারি ব্যবসায়ীদের ব্যবসায়িক কৌশলের ওপর নির্ভর করে। সরকার ব্যবসায়ীদের নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দামে পণ্য বুকিং দিতে বাধ্য করতে পারে না।

তিনি বলেন, কোনো পণ্য নির্দিষ্ট দামে বুকিং দেওয়ার পর রমজানের সময় বিশ্ববাজারে সেই পণ্যের দাম কমে গেলে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হতে পারেন। আবার আমদানি করা পণ্যের পরিবহন ব্যয়ও আগে থেকে পুরোপুরি নির্ধারণ করা সম্ভব নয়। জাহাজে পণ্য বোঝাইয়ের সময় পরিবহনভাড়া নির্ধারিত হয়। ফলে পণ্যের দাম ও পরিবহন ব্যয়ের ক্ষেত্রে কিছু অনিশ্চয়তা থাকে।


     এই বিভাগের আরো খবর