ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet কুষ্টিয়ার মিরপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যুতে হাসপাতালে ভাঙচুরের অ’ভিযোগ Headline Bullet ভুট্টাবোঝাই ট্রাক উধাও! ৮ লাখ ৬৮ হাজার টাকার পণ্য উধাওয়ের নেপথ্যে কে? Headline Bullet দেশের সন্তানরা মেধা ও যোগ্যতা দিয়ে ভালো কিছু অর্জন করলে সেটা রাষ্ট্রের অর্জন, প্রাধানমন্ত্রী Headline Bullet কুষ্টিয়ায় বজ্রপাতে নিহত ২ কৃষক আহত ৩ Headline Bullet কুষ্টিয়ায় বিজিবির উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত মাঝে ত্রান বিতরণ Headline Bullet ডেঙ্গুতে প্রাণ গেলো চুয়াডাঙ্গার মেধাবী ছাত্র তন্ময়ের Headline Bullet ডিবির অভিযানে ওয়ান শুটার গানসহএক যুবক গ্রে’প্তা’র Headline Bullet কুষ্টিয়ার বড়বাজারে অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা Headline Bullet কুষ্টিয়া ৩ আসনের সাংসদ আমীর হামজার বিপক্ষে আবারও ঝাড়ু মিছিল Headline Bullet ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে সোনা চাচাকে দেখতে গেলেন জননেতা মাহমুদ হাসান খাঁন বাবু

৪০,০০০ পিস ইয়াবা হানিফ পরিবহনের ০১টি বাস জব্দ, বাসের চালক ও হেলপার আটক

Oplus_131072

       প্রধানমন্ত্রী ঘোষিত মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স (Zero Tolerence) নীতি বাস্তবায়নে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), জেলা কার্যালয়, চট্টগ্রাম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সহকারী পরিচালক রামেশ্বর দাসের সার্বিক তত্ত্বাবধানে পরিদর্শক জনাব লোকাশিষ চাকমার নেতৃত্বে ১১/০৯/২০২৬ তারিখ রাত ১.০০ হতে রাত ৩.৩০ ঘটিকা  পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করে চট্টগ্রামস্থ মুজাফরাবাদ কলেজের পশ্চিম পার্শ্বে চট্টগ্রাম কক্সবাজার আঞ্চলিক মহাসড়কের উপর ঢাকাগামী ঢাকা-মেট্রো-ব-১৫-৭৯৮৩ নম্বরের হানিফ নামীয় যাত্রীবাহী বাস তল্লাশী করে বাসের ব্যাটারী টুল বক্স সংলগ্ন ভিতরের অংশে বিশেষ কায়দায় তৈরী চেম্বারের ভিতর (বক্স সদৃশ) হতে ৪০,০০০ (চল্লিশ হাজার) পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় ১। মোঃ হোসেন (৪৬), ড্রাইভার, পিতা- মৃত কামাল উদ্দীন, মাতা- শামসুন্নাহার, স্ত্রী-হাসিনা আক্তার, সাং- ফতেয়াবাদ (আবগর কাজীর বাড়ী), ওয়ার্ড নং- ০২, চিকনদন্ডী ইউ/পি, থানা- হাটহাজারী, জেলা- চট্টগ্রাম। ২। মোঃ পারবেছ মিয়া (৩৩) হেলপার, পিতা- মোঃ মুহিত মিয়া, মাতা- মৃত রাশেদা বেগম, স্ত্রী- নারগীছ আক্তার, সাং- প্রেমনগর, হাজী কছুর উদ্দিন বাড়ী, ওয়ার্ড নং- ০৭, মনসুরনগর ইউ/পি, থানা- রাজনগর, জেলা- মৌলভীবাজার। বর্তমান ঠিকানা- নোয়াপাড়া, আজিম সওদাগরের ভাড়াটিয়া, নোয়াপাড়া প্রাইমারী স্কুলের দক্ষিণ পাশে, থানা- রাউজান, জেলা- চট্টগ্রাম কে গ্রেফতার করা হয় এবং বাসটি জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও গোপন অনুসন্ধানে জানা যায়, যাত্রী পরিবহনের আড়ালে হানিফ পরিবহনের এই বাসটি দীর্ঘদিন যাবত কক্সবাজার থেকে ঢাকা ও চট্টগ্রামে ইয়াবা পাচারে ব্যবহার হয়ে আসছিলো।
আসামীদ্বয়ের বিরুদ্ধে পরিদর্শক লোকাশীষ চাকমা বাদী হয়ে পটিয়া থানায় নিয়মিত মামলা দায়ের করেন।


     এই বিভাগের আরো খবর