ঢাকা, বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬ ()

সন্ধ্যা ৭ টার পর দোকান খোলা রাখায় জরিমানা

বুধবার (১০ জুন) সন্ধ্যায় জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল নাঈম-এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত চুয়াডাঙ্গা শহরের বড়বাজার, ফেরিঘাট রোড, ফাতেমা প্লাজাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সরকারি নির্দেশনা অমান্য করে নির্ধারিত সময়ের পরও কয়েকটি দোকান খোলা রাখার বিষয়টি প্রশাসনের নজরে আসে।

অভিযানকালে চুয়াডাঙ্গা শহরের ফাতেমা প্লাজায় অবস্থিত দুটি দোকান নির্ধারিত সময়ের পরও খোলা রাখার প্রমাণ পাওয়া যায়। এ অভিযোগে দুই প্রতিষ্ঠানকে ১ হাজার টাকা করে মোট ২ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে সরকারি নির্দেশনা মেনে চলার জন্য প্রতিষ্ঠান দুটিকে কঠোরভাবে সতর্ক করা হয়।অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল নাঈম বলেন, সরকারের জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি বাস্তবায়নের স্বার্থে নির্ধারিত সময়ের মধ্যে দোকানপাট বন্ধ রাখা বাধ্যতামূলক। যারা এ নির্দেশনা অমান্য করবেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”*


     এই বিভাগের আরো খবর