রাজধানীর আদাবরে সন্ত্রাসী হামলায় বিএনপি নেতা মো. আবুল বাশার (৪৫) নিহত হয়েছেন। একই ঘটনায় আরও একজন মো. সাদ্দাম (৩৫) গুরুতর আহত হয়েছেন।
বুধবার (১ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে নবদা হাউজিং চার রাস্তার মোড়ে এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় আবুল বাশারকে প্রথমে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত আবুল বাশার ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার বাসিন্দা ছিলেন এবং বর্তমানে আদাবরের একটি ভাড়া বাসায় পরিবারসহ বসবাস করতেন। তিনি আদাবর থানার ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন বলে জানা গেছে।
নিহতের পরিবারের অভিযোগ, পূর্ব শত্রুতার জেরে মজনুসহ ৮–১০ জনের একটি দল তাদের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
পুলিশ বলছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
স