স্টাফ রিপোর্ট , (Abu Hanif Melon)
১৭ সেপ্টেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা দর্শনা,
৩২ হাজার টাকা ট্রাকভাড়া পরিশোধের পরও গন্তব্যে পৌঁছায়নি কাজী ফার্মসের ২১,৬৯০ কেজি ভুট্টা; চালক ও মালিকের বিরুদ্ধে এজাহার,
চুয়াডাঙ্গার দর্শনায় কাজী ফার্মসের ২১ হাজার ৬৯০ কেজি ভুট্টাভর্তি একটি ট্রাক রহস্যজনকভাবে উধাও হয়ে গেছে। যার বাজারমূল্য প্রায় ৮ লক্ষ ৬৮ হাজার টাকা। নির্ধারিত গন্তব্যে পণ্য না পৌঁছানোয় এবং কোনো হদিস না পাওয়ায় অবশেষে চালক ও ট্রাকমালিকের বিরুদ্ধে এজাহার দায়ের করা হয়েছে।
জানা যায়, ফার্মসের পক্ষ থেকে নির্দিষ্ট গন্তব্যে ভুট্টা পাঠানোর জন্য ৩২ হাজার টাকা ট্রাকভাড়া পরিশোধ করা হয়েছিল। কিন্তু পথিমধ্যে চালক মহিবুলের প্রতারণায় ভুট্তাবোঝাই ট্রাকটি আর গন্তব্যে পৌঁছায়নি। এ ঘটনায় ট্রাকমালিক রফিকুল ইসলামের কোনো যোগসাজশ বা সংশ্লিষ্টতা আছে কি না, তা পুলিশ খতিয়ে দেখছে। আকস্মিক এই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এদিকে অভিযুক্ত চালক মহিবুলকে নিয়োগ দেওয়ার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি কে নিয়ে প্রশ্ন উঠেছে। পুলিশ পুরো বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছে,,
সূত্র: BBC crime news