ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet খোকসায় পুলিশের অভিযানে দুই মামলার আসামি গ্রেপ্তার Headline Bullet গত ৫৫ বছরে সবজির দাম স্থিতিশীল রাখতে কোন পদক্ষেপ নেওয়া হয়নি;বানিজ্য মন্ত্রী Headline Bullet আইইডিসি‌আরে রুমে ঢুকে পরিচালককে মারধর করার অভিযোগ Headline Bullet ভেড়ামারায় বিধবার দুই ছাগল চুরির অভিযোগে ২ জন গ্রেপ্তার Headline Bullet চুয়াডাঙ্গায় তুচ্ছ ঘটনা নিয়ে রক্তক্ষয়ী হামলা ডেগারের আঘাতে যুবক আশঙ্কাজনক Headline Bullet পাংশায় ইয়াবা সেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড Headline Bullet মেহেরপুরে খেলনা পিস্তল দিয়ে ভয় দেখাতে গিয়ে আটক ২ Headline Bullet মুন্সীগঞ্জে এক নারীর অগোচরে গোসলের আপত্তিকর ভিডিও ধারণ করে চাঁদা দাবি Headline Bullet কুষ্টিয়া জিলা স্কুল মাঠে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের দাবিতে মানববন্ধন Headline Bullet খোকসায় একাধিক মামলার আসামি গ্রেপ্তার

নাটোরের সংঘবদ্ধ ধর্ষন মামলার প্রাধান আসামি গ্রেফতার

Oplus_131072

নাটোরের বাগাতিপাড়ায় গুচ্ছগ্রামের এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি আসলাম আলীকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার প্রায় ২০ দিন পর শনিবার (১৩ জুন) রাতে উপজেলার জামনগর এলাকা থেকে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসলাম আলী জামনগর ইউনিয়নের হাপানিয়া গ্রামের মৃত কাইলি উদ্দিনের ছেলে। পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৪ মে সকালে উপজেলার জামনগর ইউনিয়নের চাইপাড়া আদর্শ গুচ্ছগ্রামের ওই গৃহবধূ বাড়ির পাশের একটি আমবাগানে রান্নার জন্য খড়ি সংগ্রহ করতে যান।
সেখানে আগে থেকে থাকা আসলাম আলী ও শ্রী ষষ্টি কুমার (৪২) তাকে জোরপূর্বক পাশের একটি ভুট্টাক্ষেতে নিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে। পরে অভিযুক্তরা তাকে অসুস্থ অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়।
পরবর্তীতে ভুক্তভোগী বাড়িতে ফিরে ঘটনাটি জানালে স্বজনরা তাকে উদ্ধার করে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে নাটোর আধুনিক সদর হাসপাতালে স্থানান্তর করেন। চিকিৎসা শেষে ঘটনার পরদিন ২৫ মে ভুক্তভোগীর পরিবার আসলাম আলী ও শ্রী ষষ্টি কুমারের নাম উল্লেখ করে বাগাতিপাড়া মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে।।
বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান এই গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তারকৃত প্রধান আসামি আসলাম আলীকে রবিবার (১৪ জুন) আদালতে পাঠানো হয়েছে এবং ডিএনএ পরীক্ষার জন্য প্রয়োজনীয় নমুনা সিআইডির কাছে হস্তান্তর করা হয়েছে। মামলার অপর আসামি শ্রী ষষ্টি কুমার এখনো পলাতক রয়েছেন, তবে তাকে দ্রুত আইনের আওতায় আনতে পলিশের অভিযান অব্যাহত রয়েছে।


     এই বিভাগের আরো খবর