ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet খোকসায় পুলিশের অভিযানে দুই মামলার আসামি গ্রেপ্তার Headline Bullet গত ৫৫ বছরে সবজির দাম স্থিতিশীল রাখতে কোন পদক্ষেপ নেওয়া হয়নি;বানিজ্য মন্ত্রী Headline Bullet আইইডিসি‌আরে রুমে ঢুকে পরিচালককে মারধর করার অভিযোগ Headline Bullet ভেড়ামারায় বিধবার দুই ছাগল চুরির অভিযোগে ২ জন গ্রেপ্তার Headline Bullet চুয়াডাঙ্গায় তুচ্ছ ঘটনা নিয়ে রক্তক্ষয়ী হামলা ডেগারের আঘাতে যুবক আশঙ্কাজনক Headline Bullet পাংশায় ইয়াবা সেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড Headline Bullet মেহেরপুরে খেলনা পিস্তল দিয়ে ভয় দেখাতে গিয়ে আটক ২ Headline Bullet মুন্সীগঞ্জে এক নারীর অগোচরে গোসলের আপত্তিকর ভিডিও ধারণ করে চাঁদা দাবি Headline Bullet কুষ্টিয়া জিলা স্কুল মাঠে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের দাবিতে মানববন্ধন Headline Bullet খোকসায় একাধিক মামলার আসামি গ্রেপ্তার

নতুন স্বাস্থ্যমন্ত্রী হতে পারেন শামীম ওসমান:

bbccrimenews:করােনার মধ্যেই রদবদল ঘটতে যাচ্ছে মন্ত্রীসভায়। আর এ রদবদলে আবারও আলােচনায় উঠেছে আওয়ামী লীগের প্রভাবশালী এমপি শামীম ওসমানের নাম। যদিও দু’বার তাকে মন্ত্রীত্ব সাধা হয়েছে ; কিন্তু নেননি বলে দাবি করেছেন তিনি নিজেই । তবে , এবার সাধারণ মানুষ থেকে শুরু করে সংসদেও শামীম ওসমানকে মন্ত্রী বানানাের দাবী উঠেছে।

আওয়ামীলীগের একটি সূত্র গণমাধ্যমের কাছে দাবী করেছেন, চলতি বাজেট অধিবেশন শেষে যেকোনাে সময় এই অন্তর্ভুক্তির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি সীমিত আকারে আবারও মন্ত্রিসভায় রদবদল হতে পারে। ধর্ম প্রতিমন্ত্রী শেখ মােহাম্মদ আবদুল্লাহর মৃত্যুর পর এই মন্ত্রণালয় এখন মন্ত্রীশূন্য। করােনাভাইরাস সংক্রমণের পর সবচেয়ে বেশি আলােচনায় রয়েছে দেশের স্বাস্থ্য খাত।

এরই মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন সচিবকে সরিয়ে দেওয়া হয়েছে। স্বাস্থ্য খাত নিয়ে নানা আলােচনা সমালােচনায় সরকারের উচ্চ পর্যায় অসন্তুষ্ট। তাই এই মন্ত্রণালয় নিয়েও আসতে পারে নতুন কোন সিদ্ধান্ত। ২৩ জুন জাতীয় সংসদে শামীম ওসমানকে মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার দাবি তুলেন। চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের বিএনপি সমর্থিত এমপি হারুনুর রশীদ। এদিকে, চলমান পরিস্থিতিতে নারায়ণগঞ্জের স্বাস্থ্যখাতে শামীম ওসমানের প্রশংসনীয় ভূমিকা নারায়ণগঞ্জবাসীর মনে আশার আলাে জাগিয়েছে। এরপর থেকে জেলার বিভিন্ন স্যোশাল মিডিয়ায়ও শামীম ওসমানকে স্বাস্থ্য মন্ত্রী হিসেবে দেখতে জোর দাবি তুলা হয়।

প্রসঙ্গত, শামসুজ্জোহার ছেলে শামীম ছাত্রলীগ হয়ে আসেন আওয়ামী লীগে। তােলারাম কলেজ ছাত্র সংসদের ভিপি ছিলেন তিনি। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রােড মার্চের গাড়িবহর আটকে ব্যাপকভাবে আলােচনায় এসেছিলেন তিনি। এরপর ২০১১ সালে সিটি করপােরেশন নির্বাচন, ত্বকী হত্যা ও ৭ খুন নিয়ে তাকে জড়িয়ে ব্যাপকে আলােচনা – সমালােচনা, ২০১৪ সালের অগাস্ট মাসে টেলিভিশন টক শােতে মেয়র আইভীর সাথে কথা কাটাকাটি, ওসমান পরিবারের পক্ষে শেখ হাসিনার কথা বলা নিয়েও বেশ আলােচিত হন ।


     এই বিভাগের আরো খবর