ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet দর্শনা আন্তর্জাতিক রেলওয়ে ইয়ার্ডে দুধর্ষ চুরি: নেপথ্যে কারা? উচ্চপর্যায়ের তদন্তের দাবি Headline Bullet চুয়াডাঙ্গা সীমান্তে সাড়ে ৬৭ লাখ টাকার মাদক ও চোরাচালানি মালামাল উদ্ধার Headline Bullet কুষ্টিয়ার মিরপুরে পরকীয়ার জেরে প্রমিক যুগলের বিশ পানে আত্ম হত্যার চেষ্টা Headline Bullet দর্শনায় পুলিশের বিশেষ অভিযান: হিজলগাড়ী বাজার থেকে ইয়াবা ও মদসহ গ্রেপ্তার ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড Headline Bullet আলমডাঙ্গার ৮০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার Headline Bullet দর্শনায়া ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী রিপন গ্রেফতার Headline Bullet ভেড়ামারায় বাল্যবিবাহ বন্ধ করলেন সহকারী কমিশনার (ভূমি) Headline Bullet নাটোরে গাঁজাসহ নারী আটক Headline Bullet বেতন গ্রেড কমানো ও পদন্নোতি নতুন শর্ত আরোপে বিএডিসির কর্মকর্তা কর্মচারিদের Headline Bullet বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাছের চারা রোপন করেন জাকির সরকার ও সুমন সরকার

দর্শনা আন্তর্জাতিক রেলওয়ে ইয়ার্ডে দুধর্ষ চুরি: নেপথ্যে কারা? উচ্চপর্যায়ের তদন্তের দাবি

Oplus_131072

​BBC Crime News

স্টাফ রিপোর্টার: আবু হানিফ মিলন

তারিখ: ৪ সেপ্টেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা, দর্শনা
​চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক রেলওয়ে ইয়ার্ডের কঠোর নিরাপত্তা বেষ্টনী ভেদ করে প্রায় ২৫ থেকে ২৭ বস্তা গম চুরির চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। ভারত থেকে ওয়াগনে আসা পণ্য কাস্টম ভেরিফিকেশনের জন্য এই ইয়ার্ডে রাখা হয়। গত ৩ সেপ্টেম্বর দিবাগত রাতে (৪ সেপ্টেম্বর) আনুমানিক ১২টা থেকে ১টার মধ্যে এই ঘটনা ঘটে।
​অনুসন্ধানে জানা যায়, ১০ ফুট উঁচু নির্মাণাধীন পাঁচিল ও ওপরের কাঁটা তারের বেড়া কেটে মই লাগিয়ে চোর চক্র ইয়ার্ডে প্রবেশ করে। ২৪ ঘণ্টা নিরাপত্তা বলয় ও সন্ধ্যার পর কড়াকড়ি থাকা সত্ত্বেও এমন চুরির ঘটনায় নিরাপত্তা বাহিনীর যোগসাজশ রয়েছে বলে জোরালো সন্দেহ করছেন স্থানীয়রা।
​এদিকে স্থানীয়দের তৎপরতায় চুরি হওয়া গমের সূত্র ধরে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। ২৫-২৭ বস্তা গমের মধ্যে আনুমানিক ২৫ কেজি গম স্থানীয় এক ব্যক্তির কাছে বিক্রি করা হয়েছিল। এলাকাবাসী ওই ক্রেতার কাছ থেকে গমগুলো জব্দ করেন। স্থানীয়দের ধারণা, এই ক্রেতাকে জিজ্ঞাসাবাদ করলেই মূল হোতাদের মুখোশ উন্মোচন করা সম্ভব হবে।


     এই বিভাগের আরো খবর