ঢাকা, শুক্রবার, ৩ জুলাই, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet কুষ্টিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে টেপেন্টাডল ও গাঁজাসহ আটক ২ Headline Bullet চুয়াডাঙ্গার পথে আসা ৪২ কেজি গাঁজা আটক Headline Bullet নেত্রকোণায় অশ্লীল ভিডিও বানানো চক্রের ৮ সদস্য গ্রেফতার Headline Bullet তিন সন্তানের জননী মসজিদের ইমামের হাত ধরে অজানার উদ্দেশ্যে Headline Bullet ভোলার বোরহানউদ্দিন উপজেলায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড Headline Bullet চুয়াডাঙ্গার জীবননগরে ২৩১ বোতল এসকাফ সিরাপসহ গ্রফতার ২ Headline Bullet নোংরা পরিবেশে দই উৎপাদন করায় ব্যাবসায়িকে জরিমানা Headline Bullet জীবননগরে সাজাপ্রাপ্ত ৪ আসামি গ্রেফতার Headline Bullet ফেনী সদর উপজেলার ছনুয়া গ্রামের ফারজানার সন্ধান এখনো মেলেনি Headline Bullet রাজধানীর মহাখালীতে ঘুমের ঔষধ খাইয়ে স্বামীকে ৬ টুকরো করলো স্ত্রী

ঢাকার বসিলা থেকে শর্টগান উদ্ধার

Oplus_131072

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোনকলের ভিত্তিতে রাজধানীর বসিলা এলাকা থেকে একটি বিদেশি শটগান উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১ জুলাই) জাতীয় জরুরি সেবার পরিদর্শক (মিডিয়া) আনোয়ার সাত্তার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, মঙ্গলবার (৩০ জুন) দিবাগত রাতে এক ব্যক্তি ৯৯৯-এ কল করে জানান, হাজারীবাগ থানার বসিলা শাহী নূর মসজিদ এলাকার একটি বাড়ির দ্বিতীয় তলার বাথরুমের ছাদের ভেতরে একটি শটগান দেখতে পেয়েছেন।

খবর পাওয়ার পর ৯৯৯ কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে বিষয়টি হাজারীবাগ থানাকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি বিদেশি শটগান উদ্ধার করে।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া অস্ত্রটি কীভাবে সেখানে এসেছে এবং এর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


     এই বিভাগের আরো খবর