ঢাকা, শুক্রবার, ১৯ জুন, ২০২৬ ()

ঝিনাইদহ মাদকের গডফাদার গ্রেফতার

Oplus_131072

ঝিনাইদহে ডাকবাংলা এলাকার মাদকের গডফাদা ও চিহ্নিত দুই মাদক কারবারি তিন’শ পিস ইয়াবা ট্যাবলেটসহ ডিবি’র হাতে আটক।

সরোজগঞ্জ প্রতিনিধি :
ঝিনাইদহে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১৯ জুন) দুপুরে সদর উপজেলার ডাকবাংলা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার হয় তিন’শ পিস ইয়াবা ট্যাবলেট।

ডিবির ওসি শরিফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডাকবাংলা বাজার এলাকায় অভিযান চালিয়ে এই তিনজনকে আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন ঝিনাইদহ সদর উপজেলার বাদপুকুরিয়া গ্রামের মৃত মোয়াজ্জেম হোসেনের ছেলে মোঃ আব্দুল মালেক (৪৫), একই গ্রামের মৃত আবুল হাশেমের ছেলে মোঃ আইয়ুব হোসেন (৪৫) এবং মাগুরাপাড়া এলাকার আব্দুর রহমান কামালের ছেলে তানভীর আহমেদ ওরফে রুপম (৩৪)।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারের একটি সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে আসছিলেন বলে অভিযোগ ছিল।

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা এবং জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মুরাদ বলেন, “গ্রেপ্তারকৃত আসামিরা চিহ্নিত মাদক কারবারি। তারা দীর্ঘদিন ধরে সুকৌশলে ঝিনাইদহের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে ডাকবাংলা বাজার এলাকায় অভিযান চালিয়ে আমরা তাদের হাতেনাতে গ্রেপ্তার করতে সক্ষম হই। এ সময় তাদের কাছ থেকে তিন’শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।”

তদন্ত কর্মকর্তা আরও জানান, “গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এই চক্রের পেছনে আর কারা জড়িত এবং মাদকের উৎস কী, তা উদঘাটনে আমাদের তদন্ত ও অভিযান অব্যাহত থাকবে।”


     এই বিভাগের আরো খবর