ঢাকা, শনিবার, ১১ জুলাই, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet চুয়াডাঙ্গা কার্পাসডাঙ্গায় সড়কের পাশে তীব্র ভাঙন: বালিদস্যুদের দৌরাত্ম্যে জনদুর্ভোগ Headline Bullet কুষ্টিয়া পারিবারিক কলহেরও জেরে স্বামীকে কুপিয়ে জখম Headline Bullet প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের সঙ্গে আনন্দঘন কিছু সময় কাটিয়েছেন ঢাকা মেডিকেল কলেজে Headline Bullet চুয়াডাঙ্গার দামুড়হুদায় পানির তীব্র স্রোতে সড়কের পাশের মাটি ধসে যান চলাচল বন্ধ, জনদুর্ভোগ চরমে Headline Bullet কুষ্টিয়ার দৌলতপুরে বাড়ি দখল করে মাদক ব্যবসার অভিযোগ বাবা ছেলের বিরুদ্ধে Headline Bullet মাদককে চিরতরে সমাজ থেকে নির্মূল করতে হবে, ইন্জিঃ জাকির হোসেন সরকার Headline Bullet চুয়াডাঙ্গায় পুলিশের অভিযানে নারীসহ দুই মাদক কারবারি গ্রেফতার Headline Bullet খুলনায় অস্ত্র ও গুলিসহ আটক ২ Headline Bullet নদীতে তলিয়ে গেলো যুবদল কর্মী Headline Bullet কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ১১ জন গ্রেপ্তার, ইয়াবা-টাপেন্টাডল ও গাঁজা উদ্ধার

চুয়াডাঙ্গার দামুড়হুদায় পানির তীব্র স্রোতে সড়কের পাশের মাটি ধসে যান চলাচল বন্ধ, জনদুর্ভোগ চরমে

Oplus_131072

​দামুড়হুদা, চুয়াডাঙ্গা | ১১ জুলাই, ২০২৬
​চুয়াডাঙ্গার দামুড়হুদায় গতকাল ১০ই জুলাই পানির ভয়াবহ তীব্র স্রোতে প্রধান সড়কের পার্শ্ববর্তী মাটি ধসে গিয়ে নাজুক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পানির প্রবল চাপে সড়কের প্রায় আধা কিলোমিটার এলাকাজুড়ে পাশের মাটি ধসে অন্তত ১৫ থেকে ২০ ফুট গভীর হয়ে গেছে, যা পুরো সড়কটিকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ করে তুলেছে।
​ঝুঁকিপূর্ণ এই পরিস্থিতির কারণে যান চলাচল নিয়ন্ত্রণে স্থানীয়ভাবে সতর্কতা অবলম্বন করা হচ্ছে। ভারী যানবাহন চলাচল বন্ধ করতে সড়কের উপরে বড় বড় গাছ কেটে দুই-তিন জায়গায় আড়াআড়িভাবে ফেলে রাখা হয়েছে, যাতে কোনো ধরনের বড় গাড়ি যাতায়াত করতে না পারে। এর ফলে বর্তমানে সড়কটি দিয়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।
​হঠাৎ এমন পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দারা পড়েছেন তীব্র ভোগান্তিতে। স্বাভাবিক যাতায়াত ব্যবস্থা বিঘ্নিত হওয়ায় সাধারণ মানুষের মধ্যে চরম উৎকণ্ঠা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত এই ঝুঁকিপূর্ণ স্থানগুলো সংস্কার করে চলাচলের উপযোগী করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন।


     এই বিভাগের আরো খবর