সড়কের পাশে তীব্র ভাঙন: বালিদস্যুদের দৌরাত্ম্যে জনদুর্ভোগ
চুয়াডাঙ্গা-দামুড়হুদা-কার্পাডাঙ্গা প্রধান সড়কের প্রায় এক কিলোমিটার এলাকা জুড়ে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। রাতের আঁধারে এক শ্রেণির বালিদস্যুর অবৈধভাবে বালি উত্তোলনের ফলে রাস্তার পাশের মাটি ধসে গিয়ে ভারী যান চলাচলের জন্য এটি এখন মরণফাঁদে পরিণত হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, বালি উত্তোলনের ফলে মাটির স্তর আলগা হয়ে পানির তীব্র স্রোত অনায়াসেই রাস্তাটির নিচের মাটি সরিয়ে নিচ্ছে। এই অপরিকল্পিত কর্মকাণ্ডের কারণে সড়কটি যেকোনো মুহূর্তে ধসে পড়ার উপক্রম হয়েছে, যা নিয়ে এলাকাবাসীর মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে। জনস্বার্থে অবিলম্বে বালি উত্তোলন বন্ধ ও সড়কটি মেরামতের দাবি জানিয়েছেন স্থানীয়রা।