দম্পতির বিলাসবহুল জিপে লুকানো ছিল ৬০ হাজার ইয়াবা…
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া অংশে পুলিশের পৃথক ৪টি অভিযানে ৬৩ হাজার ৬৮ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।
এ ঘটনায় এক দম্পতি, একটি জিপের চালকসহ মোট ৬ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা হয়েছে একটি বিলাসবহুল টয়োটা জিপ ও একটি মোটরসাইকেল।
পুলিশ জানিয়েছে, ইয়াবাগুলো গাড়ির গোপন চেম্বার, মোটরসাইকেলের গিয়ার বক্স এবং একজন পাচারকারীর পেটের ভেতর থেকে উদ্ধার করা হয়েছে। মাদক পাচার রোধে মহাসড়কে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।