চুয়াডাঙ্গা আলমডাঙ্গা
বর্তমান বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের চড়া মূল্যে দিশেহারা চুয়াডাঙ্গার আলমডাঙ্গার নিম্নবিত্ত ও মধ্যবিত্ত অসহায় মানুষ। সাধারণ মানুষের এই দুর্দিনে তাদের পাশে দাঁড়িয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ‘আশোক ফাউন্ডেশন’।
সংস্থাটির উদ্যোগে আলমডাঙ্গার বিভিন্ন এলাকায় মানুষের দোরগোড়ায় অত্যন্ত স্বল্পমূল্যে পৌঁছে দেওয়া হচ্ছে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী। বাজারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির এই সময়ে আশোক ফাউন্ডেশনের এই মানবিক উদ্যোগ স্থানীয় অসহায় মানুষের মাঝে স্বস্তি ফিরিয়ে এনেছে। সংস্থাটির এমন জনবান্ধব কার্যক্রম আগামীতেও চলমান থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।