ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet দেশের সন্তানরা মেধা ও যোগ্যতা দিয়ে ভালো কিছু অর্জন করলে সেটা রাষ্ট্রের অর্জন, প্রাধানমন্ত্রী Headline Bullet কুষ্টিয়ায় বজ্রপাতে নিহত ২ কৃষক আহত ৩ Headline Bullet কুষ্টিয়ায় বিজিবির উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত মাঝে ত্রান বিতরণ Headline Bullet ডেঙ্গুতে প্রাণ গেলো চুয়াডাঙ্গার মেধাবী ছাত্র তন্ময়ের Headline Bullet ডিবির অভিযানে ওয়ান শুটার গানসহএক যুবক গ্রে’প্তা’র Headline Bullet কুষ্টিয়ার বড়বাজারে অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা Headline Bullet কুষ্টিয়া ৩ আসনের সাংসদ আমীর হামজার বিপক্ষে আবারও ঝাড়ু মিছিল Headline Bullet ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে সোনা চাচাকে দেখতে গেলেন জননেতা মাহমুদ হাসান খাঁন বাবু Headline Bullet চুয়াডাঙ্গায় ভোক্তার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা Headline Bullet সিসিটিভি ক্যামেরায় স্পষ্ট ধরা পড়ল চোরের মুখ! দর্শনা পুরাতন বাজারে কোচিং থেকে সাইকেল হাওয়া

আলমডাঙ্গায় মাদকসহ তরুণী গ্রেফতার

Oplus_131072

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে ১৮ পিস ইয়াবা, ২৫ গ্রাম গাঁজা, নগদ ৬৩ হাজার টাকা ও চারটি ব্যবহৃত মোবাইল ফোনসহ নিশিতা ইয়াসমিন ঐশি (১৯) নামে এক তরুণীকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে আলমডাঙ্গা পৌর শহরের রাধিকাগঞ্জ পশুহাট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এক তরুণীর কাছ থেকে একসঙ্গে ইয়াবা, গাঁজা, বিপুল পরিমাণ নগদ টাকা ও একাধিক মোবাইল ফোন উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
গ্রেফতার নিশিতা ইয়াসমিন ঐশি আলমডাঙ্গা উপজেলার বেলগাছী ইউনিয়নের সরদারপাড়ার মীর সাইদুর ইসলাম খোকনের মেয়ে। তিনি বর্তমানে আলমডাঙ্গা পৌরসভার এরশাদপুর মাগুরাপাড়ায় ওসমান আলীর বাড়িতে ভাড়া থাকতেন।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানার এসআই নাসির উদ্দিন মোল্লার নেতৃত্বে পুলিশের একটি দল রাধিকাগঞ্জ পশুহাট এলাকায় অভিযান চালায়। এ সময় রফিকুল ইসলামের বসতবাড়ির সামনে ইটের সলিং রাস্তার ওপর থেকে ঐশিকে আটক করা হয়।
পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১৮ পিস ইয়াবা, ২৫ গ্রাম গাঁজা, নগদ ৬৩ হাজার টাকা এবং চারটি ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়। একই সঙ্গে এসব আলামত জব্দ করে পুলিশ।
এক তরুণীর কাছ থেকে মাদকদ্রব্যের পাশাপাশি ৬৩ হাজার টাকা ও চারটি মোবাইল ফোন উদ্ধারের বিষয়টি নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। বিশেষ করে ওই বিপুল পরিমাণ নগদ টাকা কোথা থেকে এসেছে, মোবাইল ফোনগুলো কী কাজে ব্যবহৃত হতো এবং গ্রেফতার তরুণীর সঙ্গে মাদক কারবারের কোনো যোগসূত্র রয়েছে কি না—এসব বিষয় খতিয়ে দেখছে পুলিশ।
পুলিশের দাবি, উদ্ধার হওয়া নগদ টাকা মাদক বিক্রির কাজে ব্যবহৃত হয়ে থাকতে পারে। তবে টাকার প্রকৃত উৎস এবং ঐশির মাদক সংশ্লিষ্টতার বিষয়টি তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাণী ইসরাইল জানান, অভিযানে ইয়াবা, গাঁজা, নগদ টাকা ও চারটি ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতার তরুণীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।


     এই বিভাগের আরো খবর