গ্রেফতারকৃতরা হল-রুইতনপুর গ্রামের মৃত বাবর আলীর ছেলে মতিয়ার রহমান, একই গ্রামের আব্দুল হাকিমের ছেলে সোহাগ আলী, ও মৃত আবু কালামের ছেলে মঞ্জুর আলম। এবং মেহেরপুর জেলার শিমুলতলা গ্রামের আব্দুল আলিমের ছেলে রাসেল হোসেন তুহিন ও শরিফুল ইসলামের ছেলে টনিক।
মাদক ব্যবসা ও এদের সাথে আইনের সাথে সাংঘর্ষিক দু’জন অপ্রাপ্ত বয়স্ক শিশুও রয়েছে।
থানা সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার গভীর রাতে থানার এসআই সঞ্জিত সাহা হাপানিয়া পুলিশ ক্যাম্পের সহযোগিতায় উপজেলার চিৎলা ইউনিয়নের রুইতনপুর পশ্চিমপাড়ায় অভিযান পরিচালনা করেন। এসময় আসামিদের কাছ থেকে ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
আজ শুক্রবার তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।