আলমডাঙ্গা থানা পুলিশের অভিযানে ৮ পিচ ইয়াবা ও নগদ টাকাসহ তারভীর নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
মাদক কারবারি তারভীর আলমডাঙ্গার স্টেশনপাড়ার মৃত আলাউদ্দিনের ছেলে।
থানা সূত্রে জানা গেছে,এসআই মনিরুল হক হাওলাদার স্টেশনপাড়ায় অভিযান চালিয়ে তারভীর আহম্মেদকে গ্রেফতার করেন। এসময় তার কাছ থেকে ৮ পিচ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৯ হাজার ৫’শ টাকা উদ্ধার করা হয়।
তারভীরের নামে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।