দামুড়হুদা (বড় বলদিয়া): আর্তমানবতার সেবায় সবসময় পাশে দাঁড়িয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ‘আসক ফাউন্ডেশন’। তারই ধারাবাহিকতায় আজ দামুড়হুদা থানার বড় বলদিয়া এলাকায় স্থানীয় অসহায় ও নিম্নবিত্ত পরিবারের মাঝে অত্যন্ত স্বল্প মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। সমাজের পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়নে সংস্থার এই মহতী উদ্যোগকে স্থানীয়রা সাধুবাদ জানিয়েছেন। ভবিষ্যতেও অসহায়দের সহায়তায় এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে আসক ফাউন্ডেশন।