এস এম রাহাত হোসেন ফারুক, রাজবাড়ী প্রতিনিধিঃ ,মুজিববর্ষ উপলক্ষে রাজবাড়ী জেলার ৭৬০টি ভূমিহীন ও গৃহহীন পরিবার সরকারীভাবে নির্মিত ঘর পেতে পাচ্ছেন।
আগামী ২৩শে জানুয়ারী সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজবাড়ীসহ সারা দেশে নির্মিত ঘরগুলোর হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করবেন।এই উপলক্ষে ২১ জানুয়ারী দুপুরে রাজবাড়ী জেলা প্রশাসক সন্মেলন কক্ষে মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদানের শুভ উদ্ধোধন উপলক্ষ্যে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় সভা ও প্রেস ব্রিফিং অনুষ্টিত হয়েছে। রাজবাড়ীর জেলা প্রশাসক দিলশাদ বেগম প্রেস ব্রিফিং মাধ্যমে বলেন, রাজবাড়ীর বাসীরজন্য একটি আনন্দের সংবাদ হলো , গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,মুজিববর্ষে বাংলাদেশের একটি মানুষও গৃহহীন থাকবেনা এরই ধারাবাহিকতায় মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীনও গৃহহীন পূনর্বাসন কার্যক্রম চলমান রয়েছে। রাজবাড়ী সদর উপজেলায় ১২০টি পাংশা উপজেলার ১০০টি , কালুখালী উপজেলার ৪০টি বালিয়াকান্দি উপজেলার ৭০টি ও গোয়ালন্দ উপজেলার ৪৩০টি পরিবার এই ঘর পেতে যাচ্ছে। ইতিমধ্যে ঘরগুলোর নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। ২ শতাংশ জমির উপরে ১ লক্ষ ৭১ হাজার টাকা ব্যয়ে নির্মিত প্রতিটি ঘর ২টি করে আধা পাকা কক্ষ, বারান্দা ও অ্যাটাচড বাথরুমসহ নির্মিত হয়েছে।