চুয়াডাঙ্গা প্রতিনিধি ১৩-০৪-২০২১
চুয়াডাঙ্গায় বাল্য বিয়ে করার অপরাধে বর বাশার আলীকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত।
সোমবার (১৩ এপ্রিল) চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ বাজারে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী অফিসার সাদিকুর রহমান।
দণ্ডিত বাশার আলী (২০) আলমডাঙ্গা উপজেলার বড়গাংনি গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।
জানা যায়, বাশার আলী বেশ কিছু দিন আগে বাল্য বিয়ে করেন।
বিষয়টি সদর উপজেলা নির্বাহী অফিসার সাদিকুর রহমান অবহিত হন।
সোমবার রাতে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে সরোজগঞ্জ ফাঁড়ি পুলিশ আটক করে বরকে। রাতেই সরোজগঞ্জ বাজার এলাকায় ভ্রাম্যমান আদালত বসিয়ে বরকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে। তাকে রাতেই পুলিশ পাহারায় চুয়াডাঙ্গা জেলা কারাগারে নেয়া হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগিতা করেন পেশকার সোবহান আলী, অফিস সহায়ক আরমান আলী ও এসআই সরোয়ার হোসেন।