এস,এম রাহাত হোসেন ফারুক, রাজবাড়ী প্রতিনিধি ঃ রাজবাড়ীর বালিয়াকান্দিতে জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, উপজেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথ অভিযান চালিয়ে ভাটায় পরিবেশ আইন, ভোক্তা আইন ও ইট ভাটা আইনে ২লক্ষ৭০ হাজার টাকা জরিমানা আদায় করেছে।
(১৪ জানুয়ারি) বৃহস্পতিবার রাজবাড়ী জেলা প্রশাসনের এনডিসি সাইফুল হুদা, ফরিদপুর পরিবেশ অধিদপ্তর, বালিয়াকান্দি উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভুমি) এস,এম আবু দারদা ও রাজবাড়ী জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শরিফুল ইসলাম, ফায়ার সার্ভিস ও পুলিশ বাহিনীর যৌথ নেতৃত্বে বালিয়াকান্দি উপজেলার রায়পুরে অবস্থিত বহরপুর ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিমের মালিকানাধীন আর কে বিকসকে ১লক্ষ টাকা ও জামালপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান একেএম ফরিদ হোসেন বাবুর মালিকানাধীন রনি বিকসকে ১লক্ষ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। ২ টি ইটভাটায় পরিবেশ আইন, ইটের পরিমাপ ছোট হওয়ায় ভোক্তা আইন ও ইট ভাটা আইনে মোট ২ লক্ষ ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। রনি বিকসকে ফায়ার সার্ভিস কর্মীদের মাধ্যমে পানি দিয়ে আগুন নিভিয়ে দেওয়া হয়।