গাংনীর চরগোয়াল গ্রামের সেই আতিয়ারকে আটক করেছে মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের ( ডিবি) একটি দল। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে আটক করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।
আতিয়ারের বিরুদ্ধে চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগ রয়েছে।
এর আগে ২০২৫ সালের ৪ ফেব্রুয়ারী রাতে যৌথ বাহিনীর অভিযানে তার বাড়ি তল্লাশি চালিয়ে একটি ৭ দশমিক ৬৫ এমএম চাইনিজ পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড তাজা গুলি ও ৩টি দেশীয় অস্ত্র উদ্ধার করেছিল।