ঢাকা, শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet কুষ্টিয়ার মিরপুরে ডিবির অভিযানে চারটি ওয়ান শুটার গান উদ্ধার Headline Bullet বিয়ের আগের রাতেই মাদকসহ আটক বর Headline Bullet পুলিশের লোকের ধাওয়া খেয়ে নদীতে ঝাপ দেয় তাহসিফ আমি পালিয়ে আসি Headline Bullet পুলিশের চাকরিতে থাকা অবস্থায় আইনজীবী সমিতির সদস্যপদ সক্রীয় থাকায় পুলিশ কর্মকর্তাকে কারণ দর্শানো নোটিশ Headline Bullet আলমডাঙ্গায় পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযান, গাঁজা ও ট্যাপেন্টাডলসহ গ্রেফতার করেছে তিন জনকে Headline Bullet মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে ৩৫ বোতল ভারতীয় মদ আটক Headline Bullet মহেশপুরে ১২৫ পিস ইয়াবাসহ আটক এক Headline Bullet গাংনীতে সন্ত্রাস ও চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার এক Headline Bullet গৃহবধুকে পিটিয়ে হত্যা,স্বামী শ্বশুরী পলাতক Headline Bullet কুড়িগ্রাম সদরে অভিযান চালিয়ে ইয়াবা ও হেরোইনসহ তিনজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

কুষ্টিয়ায় ফেনসিডিল এবং গাঁজাসহ দুজন আটকঃ


কুষ্টিয়াঃ কুষ্টিয়ার খোকসা বাসস্ট্যান্ড থেকে ১৪০ বোতল ফেনসিডিল এবং প্রায় ছয় কেজি গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক বহনকারী মাইক্রোবাসও জব্দ করা হয়।

রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় খোকসা থানার পুলিশ দুজনকে গ্রেপ্তার ও মাইক্রোবাস জব্দ করে।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, পুলিশের একটি দল খোকসা বাসস্ট্যান্ড এলাকায় ওই মাইক্রোবাসটিকে চ্যালেঞ্জ করে। এ সময় মাইক্রোবাসে তল্লাশি করে ১৪০ বোতল ফেনসিডিল ও দুই পুটলায় আনুমানিক ছয় কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে মাইক্রোবাসের চালক সঞ্জীব হোসেন ও মাদকের চালান বহনকারী মাদক ব্যবসায়ী পিন্টুকে গ্রেপ্তার করে পুলিশ। ঢাকা মেট্রো চ ৫১-৬৯৩৪ নম্বরের মাইক্রোবাসটি জব্দ করে থানায় নেয় তারা। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।

ওসি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে পিন্টু এই ফেনসিডিল ও গাঁজা দৌলতপুরের আমিরুল ইসলাম নামে এক ব্যক্তির বলে স্বীকার করেছেন। আটককৃত পিন্টু ও সঞ্জীব হোসেনের বাড়িও দৌলতপুর। দৌলতপুর সীমান্ত এলাকা থেকে এই মাদক খোকসা হয়ে দৌলতদিয়া ঘাটে পৌঁছে দেওয়ার দায়িত্ব ছিল এদের।


     এই বিভাগের আরো খবর