ঢাকা, শুক্রবার, ১৯ জুন, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet মেসিই সর্বকালের সেরা প্লেয়ার, রোনাল্ডো Headline Bullet টঙ্গীতে হানিট্রাপে দুই যুবক Headline Bullet চুয়াডাঙ্গা দর্শনা থানা পুলিশ মাদক বিরোধী অভিযানে ৩০ (ত্রিশ) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার। গ্রেফতার ০১ জন। Headline Bullet গত ৬ মাসে ১৬৪ জন শিশু ধর্ষনের শিকার Headline Bullet স্ত্রীর মৃত্যুতে আত্মসমর্থন অভিনেতার Headline Bullet চট্টগ্রামের পটিয়ায় অপহরণের২৪ ঘন্টায় শিশুর লাশ উদ্ধার Headline Bullet কুষ্টিয়ার সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগে অনিয়মের অভিযোগ উঠলে কাউকে ছার হবেনা Headline Bullet কুষ্টিয়ার মিরপুরের ছেলে ১ হাজার পিছ ইয়াবাসহ ফরিদপুরে আটক Headline Bullet কুষ্টিয়া জেনারেল হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রীর আগমন নোংরা পরিবেশ দেখে ক্ষোভ Headline Bullet নিজের মেয়েকে ৫ মাস ধরে ধর্ষনের অভিযোগে বাবা গ্রেফতার

কুষ্টিয়ার দৌলতপুরে একাধিক মামলার আসামী ফামিদ মন্ডলকে গলা কেটে হত্যাঃ

কুষ্টিয়ার দৌলতপুরের সীমান্তবর্তী জামালপুর গ্রামের শীর্ষ মাদক চোরাকারবারিসহ বিভিন্ন মামলার আসামী ফামিদ মন্ডলকে (৪২) গলা কেটে হত্যা করেছে তার সৎ ভাই মিলন মন্ডল। আজ রবিবার সকালে ফামিদ মন্ডলের বাড়ির পাশে এনামুলের চায়ের দোকানে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত ফামিদ মন্ডল জামালপুর গ্রামের নন্দ মন্ডলের ছেলে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জহুরুল আলম জানান, নিহত ফাহিম মন্ডল জামালপুরের নিজ বাড়ির পাশে এনামুলের চায়ের দোকানে বসে ছিল। পিছন দিক থেকে এসে ধারালো অস্ত্র দিয়ে তার সৎভাই মিলন মন্ডল তাকে গলাকেটে হত্যা করে পালিয়ে যায়। ওসি আরো জানান, ধারনা করা হচ্ছে মাদক বিক্রয়ের টাকা ভাগাভগি নিয়ে এই হত্যাকান্ডটি ঘটতে পারে। নিহত ফাহিম মন্ডলের বিরুদ্ধে দৌলতপুর থানায় মাদক মামলাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। ঘাতক মিলন মন্ডলকে ধরতে অভিযান চলছে বলেও জানায় ওসি।
নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।


     এই বিভাগের আরো খবর