ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet কুষ্টিয়া ডিবির অভিযানে ৮০০ পিছ ইয়াবাসহ আটক এক Headline Bullet গত ১লা সেপ্টেম্বর ছিল কুষ্টিয়া জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি এম এ শামীম আরজুর জন্মদিন উপলক্ষে দোয়ার আয়োজন Headline Bullet রাজশাহী সদর হাসপাতালের গেটের সামনে ফুটপথ অবৈধ দখলের ভয়ঙ্কর চিত্র Headline Bullet দর্শনা আন্তর্জাতিক রেলওয়ে ইয়ার্ডে দুধর্ষ চুরি: নেপথ্যে কারা? উচ্চপর্যায়ের তদন্তের দাবি Headline Bullet চুয়াডাঙ্গা সীমান্তে সাড়ে ৬৭ লাখ টাকার মাদক ও চোরাচালানি মালামাল উদ্ধার Headline Bullet কুষ্টিয়ার মিরপুরে পরকীয়ার জেরে প্রমিক যুগলের বিশ পানে আত্ম হত্যার চেষ্টা Headline Bullet দর্শনায় পুলিশের বিশেষ অভিযান: হিজলগাড়ী বাজার থেকে ইয়াবা ও মদসহ গ্রেপ্তার ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড Headline Bullet আলমডাঙ্গার ৮০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার Headline Bullet দর্শনায়া ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী রিপন গ্রেফতার Headline Bullet ভেড়ামারায় বাল্যবিবাহ বন্ধ করলেন সহকারী কমিশনার (ভূমি)

এসএ গেমস ফুটবলে বাংলাদেশের জয়

দক্ষিণ এশিয়ান গেমসে টানা দুই ম্যাচ জয়হীন থাকার পর অবশেষে জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। নিজেদের তৃতীয় ম্যাচে আজ শ্রীলঙ্কাকে ১-০ গোলে হারিয়েছে লাল-সবুজের দল। দলের হয়ে একমাত্র গোলটি করেছেন মাহবুবুর রহমান সুফিল। তিন ম্যাচে ১টি করে জয়, হার ও ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে বাংলাদেশ। কষ্টের এই জয়ে অবশ্য সোনার পদক জেতার আশাও টিকে থাকল। স্বাগতিক নেপালের বিপক্ষে আগামী রবিবার বাংলাদেশের চতুর্থ ও শেষ ম্যাচ।

আজ বৃহস্পতিবার কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে সুফিলের গোলে একাদশ মিনিটেই এগিয়ে যায় বাংলাদেশ। ডান দিক থেকে জামাল ভূইয়ার ক্রস নিয়ন্ত্রণে নেওয়া সাদউদ্দিনকে আটকাতে গোলরক্ষক পোস্ট ছেড়ে বেরিয়ে আসেন। দ্রুত ব্যাক পাসে সাদ বলে বাড়িয়ে দেন সুফিলকে। ফাঁকা পোস্টে সহজেই বল পাঠিয়ে দেন এই ফরোয়ার্ড। ৩৪তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ ছিল। কিন্তু সাদের জোরালো শট ফিরিয় দেন সুজন পেরেরা।

এর কয়েক মিনিট পর বিশ্বনাথ ঘোষ লঙ্কান গোলকিপারকে একা পেয়েও সুযোগ নষ্ট করেন। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে নাভীন নিকোলাসের ব্যাকভলি ফিরিয়ে দেন বাংলাদেশ গোলকিপার আনিসুর রহমান জিকো। দ্বিতীয়ার্ধে বাংলাদেশের দূর্গে মুহূর্মূহু আক্রমণ চালায় লঙ্কানরা। তবে এতে কোনো লাভ হয়নি। ৮০তম মিনিটে বাংলাদেশের হয়ে আরেকটি সুযোগ মিস করেন মোহাম্মদ ইব্রাহিম। ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ভুটান। ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে স্বাগতিক নেপাল।


     এই বিভাগের আরো খবর