ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet কুষ্টিয়া ডিবির অভিযানে ৮০০ পিছ ইয়াবাসহ আটক এক Headline Bullet গত ১লা সেপ্টেম্বর ছিল কুষ্টিয়া জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি এম এ শামীম আরজুর জন্মদিন উপলক্ষে দোয়ার আয়োজন Headline Bullet রাজশাহী সদর হাসপাতালের গেটের সামনে ফুটপথ অবৈধ দখলের ভয়ঙ্কর চিত্র Headline Bullet দর্শনা আন্তর্জাতিক রেলওয়ে ইয়ার্ডে দুধর্ষ চুরি: নেপথ্যে কারা? উচ্চপর্যায়ের তদন্তের দাবি Headline Bullet চুয়াডাঙ্গা সীমান্তে সাড়ে ৬৭ লাখ টাকার মাদক ও চোরাচালানি মালামাল উদ্ধার Headline Bullet কুষ্টিয়ার মিরপুরে পরকীয়ার জেরে প্রমিক যুগলের বিশ পানে আত্ম হত্যার চেষ্টা Headline Bullet দর্শনায় পুলিশের বিশেষ অভিযান: হিজলগাড়ী বাজার থেকে ইয়াবা ও মদসহ গ্রেপ্তার ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড Headline Bullet আলমডাঙ্গার ৮০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার Headline Bullet দর্শনায়া ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী রিপন গ্রেফতার Headline Bullet ভেড়ামারায় বাল্যবিবাহ বন্ধ করলেন সহকারী কমিশনার (ভূমি)

তিন খানের কখনো একসঙ্গে অভিনয় না করার রহস্য ফাঁস

বলিউড পরিচালক রাজকুমার হিরানি ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধীর ১৫০ তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জ্ঞাপন করতে একটি ভিডিও চিত্র নির্মাণ করেছিলেন গত বছর। সেখানে বলিউডের আট তারকাকে এক করেছিলেন তিনি। শাহরুখ, সালমান, আমিরও হাজির হয়েছিলেন সেই ভিডিওতে।

তবে মাঝে মধ্যে একে অপরের সিনেমার প্রচারণাতে অংশ নিতে দেখা যায় তাদের।২০০২ সালে শাহরুখ খান ও সালমান একটি সিনেমায় অভিনয় করেছিলেন। এরপর ২০১৬ সালে শাহরুখের ফ্যান সিনেমায় অতিথি চরিত্রে অভিনয় করেন সালমান।

এমন কী গত বছর শাহরুখের বাসভবন মান্নাতে তিন খান মিলে একটি মিটিংও করেছিলেন। অনেকেই ভেবেছিলেন তিন খান বুঝি এবার এক সিনেমায় কাজ করতে চলেছেন। না, খান ভক্তদের সে স্বপ্ন এখনো পূর্ণ হয়নি। অনেকেই বলেন ইগোর জন্যই এক হতে পারেন না তারা।

তবে সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সালমান খান ফাঁস করে দিয়েছেন তাদের এক না হওয়ার কারণ। সালমান খান বলেন, ‘আমি শাহরুখ ও আমির যদি এক সিনেমায় অভিনয় করি তাহলে সেই সিনেমার যা বাজেট হবে, তা কোনও প্রযোজক সংস্থার পক্ষে বহন করা সম্ভব না। তাছাড়া হাই স্টারকাস্ট ছবি মুক্তির জন্য কমপক্ষে ২০,০০০ হাজার সিনেমা হলের দরকার।। অতগুলো সিনেমা হলও নাই।’

সালমানের মতে তিন খানেকে এক সিনেমায় পাওয়া দুস্কর। সম্প্রতি মুক্তি পেয়েছে সালমানের দাবাং থ্রি। ব্যবসা সফল হয়েছে সিনেমাটি। আমির খান বর্তমানে ব্যস্ত সময় পার করছেন ‘লাল সিং চাড্ডা’ সিনেমার প্রচারণা নিয়ে। কিং খান শাহরুখের হাতে এখন কোনো ছবি নেই। ‘জিরো’ সিনেমা বক্স অফিসে মুখ থুবড়ে পড়ার পর থেকেই অভিনয় থেকে দূরে আছেন তিনি। প্রস্তুতি নিচ্ছেন নতুন চমকের।


     এই বিভাগের আরো খবর