ঢাকা, বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet যারা আমার স্বামীকে মেরেছে, তাদেরকে খবর দাও আমাদেরও মেরে ফেলুক Headline Bullet থানায় ঢুকে পুলিশকে বাটাম দিয়ে এলোপাতাড়ি মারধরের অভিযোগে যুবক আটক Headline Bullet কুষ্টিয়ায় মাদ্রাসা ছাত্রীকে যৌন নিপিড়নের অভিযোগ Headline Bullet আলমডাঙ্গায় সিজারের পর প্রসূতির মৃত্যু: ভুল চিকিৎসার অভিযোগ! Headline Bullet দামুড়হুদায় নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার Headline Bullet প্রেমিকের আপত্তিতে দুই যমজ ছেলেকে গ’লা কেটে হ’ত্যা’র অভিযোগ, মা গ্রে’প্তার Headline Bullet শেরপুরে বিয়ের ৬ দিনের মাথায় গৃহবধূর মৃত্যু Headline Bullet কুষ্টিয়ায় হামও ডেঙ্গু জ্বরে ২৪ ঘন্টদয় ৫৯ জন Headline Bullet আলমডাঙ্গায় মাদক মামলায় স্বামী-স্ত্রী গ্রেফতার ও জামজামিতে সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামী আটক Headline Bullet কৃষক বাঁচলে দেশ বাঁচবে: বন্ধ চিনিকলগুলো দ্রুত চালু করা হবে

আদনান সামি – রুনা লায়লার সুরে

কিংবদন্তী গায়িকা রুনা লায়লা ২০১৭ সালে স্বামী আলমগীরের পরিচালনায় ‘একটি সিনেমার গল্প’ চলচ্চিত্রে সুরকার হিসেবে আত্মপ্রকাশ করেন। সেসময় রুনার সুর করা গানটির কথা লিখেছিলেন গাজী মাজহারুল আনোয়ার। আর এতে কণ্ঠ দিয়েছেন আঁখি আলমগীর। এই গানের জন্য রুনা সুরকার হিসেবে ও আঁখি আলমগীর গায়িকা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও জিতেছেন।

এবার রুনা লায়লা সুর করলেন বলিউডের তুমুল জনপ্রিয় গায়ক আদনান সামির জন্য। পাকিস্তানি এই গায়কের অনেকদিনের স্বপ্ন ছিলো বাংলা গানে কণ্ঠ দেবেন। সেই স্বপ্ন পূরণ করলেন রুনা লায়লা। গানের শিরোনাম ‘থাকো যখনই তুমি’। গানটির কথা লিখেছেন মনিরুজ্জামান মনির ও সংগীতায়োজন করেছেন রাজা কাশেফ। দ্বৈত কণ্ঠের এই গানটিতে সামির সঙ্গে গেয়েছেনও রুনা লায়লা।

একটি ভিডিও বার্তায় প্রথমবার বাংলা গান গাইতে পেরে তাঁর মনের আনন্দের কথা প্রকাশ করেছেন আদনান সামি। ভিডিও বার্তায় সামি বলেন, ‘প্রথমেই বলতে চাই, এটাই হতে যাচ্ছে আমার গাওয়া প্রথম বাংলা গান। আমি খুবই খুশি। আমার জন্য সবচেয়ে সম্মানজনক ব্যাপার হচ্ছে, গানটি আমি মহান ও কিংবদন্তী শিল্পী রুনা লায়লার সঙ্গে গেয়েছি। তার চাইতেও বড় ব্যাপার, গানটির কম্পোজিশন তারই করা।’

রুনা লায়লা ও আদনান সামির গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন শাহরিয়ার পলক। মডেল হয়েছেন শ্যামল মাওলা ও জুঁই। শিগগিরই এটি প্রকাশ পাবে ইউটিউবে।


     এই বিভাগের আরো খবর