ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet কুষ্টিয়া দুই যুগ ধরে বন্ধ তিন গ্রামের একমাত্র প্রাথমিক বিদ্যালয়, বঞ্চিত শিশুরা Headline Bullet দর্শনায় কেক কেটে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উদযাপন Headline Bullet কুষ্টিয়ার মজমপুরে বোমা বিস্ফোরণে আহত দুই Headline Bullet আলমডাঙ্গায় পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ৩, গাঁজাসহ আটক ১ Headline Bullet জমি নিয়ে সন্তানদের বিরোধের জেরে ১৩ ঘন্টা ধরে পড়ে আছে বাবার মৃতদেহ Headline Bullet ঘূর্ণিঝড় ‘আকভান’ এর প্রভাবে ঢাকাসহ বিভিন্ন জেলায় বজ্রবৃষ্টির আভাস Headline Bullet আতংকে কাশিমপুর কারাগার সেনা ও অন্যান্য বাহিনীর কাছে নিরাপত্তা চাইল কর্তৃপক্ষ Headline Bullet চুয়াডাঙ্গায় বিজিবির অভিযানে ৭৩ হাজার ৫০০ টাকার মাদকদ্রব্য জব্দ Headline Bullet ডিআইজিসহ পুলিশের শীর্ষ ১৭ কর্মকর্তার বদলি Headline Bullet বর পছন্দ না হওয়ায় বিষ মেশানো মিষ্টি পাঠালেন কনে

কুষ্টিয়া দুই যুগ ধরে বন্ধ তিন গ্রামের একমাত্র প্রাথমিক বিদ্যালয়, বঞ্চিত শিশুরা

Oplus_131072

ইবি প্রতিনিধি:
কুষ্টিয়া দুই যুগ ধরে বন্ধ তিন গ্রামের একমাত্র প্রাথমিক বিদ্যালয়, বঞ্চিত শিশুরা,সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভাবে কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ও উজানগ্রাম ইউনিয়নের সহ অন্তত চারটি গ্রামের কোমলমতি শিশুরা শিক্ষার আলো থেকে বঞ্চিত হচ্ছে। আলামপুরের রাজাপুর ও উজানগ্রামের গজনবীপুরসহ তিনটি গ্রামে কোনো সরকারি প্রাথমিক বিদ্যালয় নেই। অন্যদিকে, খয়েরপুর গ্রামে একটি বিদ্যালয় থাকলেও সেটি দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে।

​ফলে ছোট শিশুদের বাধ্য হয়ে দূরের বিদ্যালয়ে গিয়ে পড়াশোনা করতে হচ্ছে। যাতায়াতের কষ্ট ও আর্থিক সংকটের কারণে অনেক অভিভাবক সন্তানদের নিয়মিত বিদ্যালয়ে পাঠাতে পারছেন না। দ্রুত খয়েরপুরের বন্ধ বিদ্যালয়টি চালু এবং বিদ্যালয়বিহীন গ্রামগুলোতে নতুন বিদ্যালয় স্থাপনের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

​এ বিষয়ে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ নূর ইসলাম জানান, বিদ্যালয়বিহীন গ্রামগুলোর তালিকা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পাঠানো হয়েছে। তালিকায় উল্লিখিত গ্রামগুলোর নামও রয়েছে এবং সরকার পর্যায়ক্রমে সেখানে বিদ্যালয় নির্মাণের উদ্যোগ নেবে।


     এই বিভাগের আরো খবর