!
আবু হানিফ মিলন, স্টাফ রিপোর্টার:চুয়াডাঙ্গার দর্শনায় কেক কাটা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ৬২তম শুভ জন্মদিন উদযাপিত হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর, ২০২৬) দর্শনা পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এই জন্মদিন উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নেতাকর্মীরা উৎসবমুখর পরিবেশে জন্মদিনের বিশেষ কেক কাটেন এবং দেশনেতা তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করেন। এ সময় উপস্থিত নেতাকর্মীরা বলেন, জনাব তারেক রহমানের নেতৃত্বে দেশ উন্নয়ন ও গণতন্ত্রের পথে এগিয়ে যাচ্ছে। তার ৬২তম জন্মদিনে দর্শনা পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে রইল প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন।
অনুষ্ঠানে দর্শনা পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
(সূত্রে :BBC crime news)