ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet কুষ্টিয়া দুই যুগ ধরে বন্ধ তিন গ্রামের একমাত্র প্রাথমিক বিদ্যালয়, বঞ্চিত শিশুরা Headline Bullet দর্শনায় কেক কেটে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উদযাপন Headline Bullet কুষ্টিয়ার মজমপুরে বোমা বিস্ফোরণে আহত দুই Headline Bullet আলমডাঙ্গায় পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ৩, গাঁজাসহ আটক ১ Headline Bullet জমি নিয়ে সন্তানদের বিরোধের জেরে ১৩ ঘন্টা ধরে পড়ে আছে বাবার মৃতদেহ Headline Bullet ঘূর্ণিঝড় ‘আকভান’ এর প্রভাবে ঢাকাসহ বিভিন্ন জেলায় বজ্রবৃষ্টির আভাস Headline Bullet আতংকে কাশিমপুর কারাগার সেনা ও অন্যান্য বাহিনীর কাছে নিরাপত্তা চাইল কর্তৃপক্ষ Headline Bullet চুয়াডাঙ্গায় বিজিবির অভিযানে ৭৩ হাজার ৫০০ টাকার মাদকদ্রব্য জব্দ Headline Bullet ডিআইজিসহ পুলিশের শীর্ষ ১৭ কর্মকর্তার বদলি Headline Bullet বর পছন্দ না হওয়ায় বিষ মেশানো মিষ্টি পাঠালেন কনে

জমি নিয়ে সন্তানদের বিরোধের জেরে ১৩ ঘন্টা ধরে পড়ে আছে বাবার মৃতদেহ

Oplus_131072

শুক্রবার (২০ নভেম্বর) সকালে মহেশপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের গাড়াবাড়ীয়া তরফদার পাড়ায় এ ঘটনা ঘটে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত মরদেহ দাফন করা সম্ভব হয়নি।

মারা যাওয়া ব্যক্তির নাম মো. মাহাবুর তরফদার (৮০)। বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে যশোরের চৌগাছা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, মাহাবুর তরফদারের তিন ছেলে ও তিন মেয়ে রয়েছেন। অভিযোগ রয়েছে, বড় ছেলে মনিরুল তরফদার ও ছোট ছেলে শফি তরফদার বাবাকে দিয়ে জোরপূর্বক জমি নিজেদের নামে রেজিস্ট্রি করে নিয়েছেন।শুক্রবার সকালে বাবার মৃত্যুর খবর পেয়ে মেজ ছেলে বাক্‌প্রতিবন্ধী রফিকুল তরফদার এবং তিন মেয়ে সেলিনা বেগম, পারভীনা আক্তার ও রিনা খাতুন বাড়িতে আসেন। এ সময় তারা বাবার মরদেহ দাফনে বাধা দেন। তাদের দাবি, প্রাপ্য জমি ফিরিয়ে না দেওয়া পর্যন্ত বাবার লাশ দাফন করতে দেবেন না। দীর্ঘদিন ধরে তাদের বাবার সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি বলেও অভিযোগ করেন তারা।

পারিবারিক সূত্রে আরও জানা যায়, গত দুই বছর ধরে রফিকুল তরফদার ও তার তিন বোনকে বাবার সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছিল না। এ ঘটনায় তারা আদালতে মামলাও দায়ের করেছিলেন।

তবে বাবার জমি জোরপূর্বক রেজিস্ট্রি করে নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন বড় ছেলে মনিরুল তরফদার ও ছোট ছেলে শফি তরফদার। তাদের দাবি, তারা কোনো জোরজবরদস্তি করেননি। বরং বাবা নিজ ইচ্ছায় দুই ছেলের নামে জমি রেজিস্ট্রি করে দিয়েছেন।

এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ভূত পরিস্থিতি নিরসনে স্থানীয়ভাবে দফায় দফায় মীমাংসার চেষ্টা চলছে বলে জানিয়েছেন এলাকাবাসী।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।


     এই বিভাগের আরো খবর