ঢাকা, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet কুষ্টিয়া দুই যুগ ধরে বন্ধ তিন গ্রামের একমাত্র প্রাথমিক বিদ্যালয়, বঞ্চিত শিশুরা Headline Bullet দর্শনায় কেক কেটে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উদযাপন Headline Bullet কুষ্টিয়ার মজমপুরে বোমা বিস্ফোরণে আহত দুই Headline Bullet আলমডাঙ্গায় পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ৩, গাঁজাসহ আটক ১ Headline Bullet জমি নিয়ে সন্তানদের বিরোধের জেরে ১৩ ঘন্টা ধরে পড়ে আছে বাবার মৃতদেহ Headline Bullet ঘূর্ণিঝড় ‘আকভান’ এর প্রভাবে ঢাকাসহ বিভিন্ন জেলায় বজ্রবৃষ্টির আভাস Headline Bullet আতংকে কাশিমপুর কারাগার সেনা ও অন্যান্য বাহিনীর কাছে নিরাপত্তা চাইল কর্তৃপক্ষ Headline Bullet চুয়াডাঙ্গায় বিজিবির অভিযানে ৭৩ হাজার ৫০০ টাকার মাদকদ্রব্য জব্দ Headline Bullet ডিআইজিসহ পুলিশের শীর্ষ ১৭ কর্মকর্তার বদলি Headline Bullet বর পছন্দ না হওয়ায় বিষ মেশানো মিষ্টি পাঠালেন কনে

চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদীতে ভেসে যাওয়া ৫ বছরের শিশু জীবিত উদ্ধার

Oplus_131072

​আবু হানিফ মিলন, স্টাফ রিপোর্ট :চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদী থেকে ভেসে যাওয়া পাঁচ বছর বয়সী আরওয়া মাহমুদ নামের এক শিশুকে জীবিত উদ্ধার করেছে স্থানীয়রা। আজ বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে শহরের পুলিশ পার্ক সংলগ্ন নদী থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়।
​উদ্ধারকৃত শিশু আরওয়া চুয়াডাঙ্গা পৌর শহরের পলাশপাড়ার মাহমুদ হাসানের মেয়ে এবং পুলিশ পার্ক লেনের এআর মালিক ইংলিশ মিডিয়াম স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা ফারহানা বিথীর সন্তান।
​স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নদীর তীরে ঝোপঝাড় পরিষ্কারের সময় স্রোতে শিশুটিকে ভেসে যেতে দেখেন স্থানীয় কয়েকজন। তাৎক্ষণিকভাবে নদীতে নেমে তারা শিশুটিকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। শিশুটির মা জানান, বিদ্যালয়ে ক্লাস নেওয়ার সময় চঞ্চল স্বভাবের শিশুটি কখন স্কুল থেকে বের হয়ে নদীর পাড়ে গেছে, তা তিনি বুঝতে পারেননি।
​চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহেদ মাহমুদ রবিন জানান, হাসপাতালে আনার পর শিশুটির হৃদস্পন্দন পাওয়া যায় এবং দ্রুত প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে সে শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে এবং তার শারীরিক অবস্থা সম্পূর্ণ শঙ্কামুক্ত।
(সূত্রে :BBC crime news)


     এই বিভাগের আরো খবর