ঢাকা, মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬ ()

দামুড়হুদায় ৩০০ পিস ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারি হেলাল গ্রেপ্তার

আবু হানিফ মিলন, স্টাফ রিপোর্টার :​চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ভগিরথপুর এলাকার নির্মাণাধীন সেতু থেকে ৩০০ পিস ইয়াবাসহ হেলাল (৪০) নামের এক শীর্ষ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। রোববার (১৫ নভেম্বর) এই অভিযান পরিচালনা করা হয়। আটক হেলাল চুয়াডাঙ্গা শহরতলি দৌলতদিয়াড় গ্রামের মৃত আবুস উদ্দিনের ছেলে। সোমবার দুপুরে দামুড়হুদা মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি) রাসেল মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।
(সূত্রে :BBC crime news)


     এই বিভাগের আরো খবর