আবু হানিফ মিলন, স্টাফ রিপোর্টার :চুয়াডাঙ্গার দর্শনায় মাদকবিরোধী অভিযানে ১২ বোতল উইনসিরেক্স সিরাপ ও ৫ পিস ইয়াবাসহ আজাদুল ইসলাম (৪২) ও তাঁর স্ত্রী রিনা খাতুনকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৮ নভেম্বর) রাতে কুড়ুলগাছি ইউনিয়নের প্রতাপপুর গলাইদড়ি ঘাট ব্রিজের কাছ থেকে তাদের আটক করা হয়।দর্শনা থানার ওসি ইসমাইল হোসেনের নির্দেশনায় এসআই শেখ শাহীদুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। আটকের পর সংক্ষিপ্ত বিচারিক প্রক্রিয়ায় আদালত স্ত্রী রিনা খাতুনকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন। অপরদিকে স্বামী আজাদুলের বিরুদ্ধে নিয়মিত মাদক আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। দর্শনায় মাদক নির্মূলে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
(সূত্রে :BBC crime news)