ঢাকা, মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬ ()

চুয়াডাঙ্গায় টিআরসি নিয়োগ পরীক্ষা: শতভাগ স্বচ্ছতা ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি এসপি মেহেদী শাহরিয়ারের!

Oplus_131072

​আবু হানিফ মিলন, স্টাফ রিপোর্টার :বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ কার্যক্রম সম্পূর্ণ নির্ভুল, নিরপেক্ষ ও দুর্নীতিমুক্ত রাখতে সংশ্লিষ্ট অফিসার ও ফোর্সদের নিয়ে এক ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
​আজ ১৫ নভেম্বর ২০২৬ বিকেলে পুলিশ লাইন্স ড্রিলশেডে আয়োজিত এই ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মেহেদী শাহরিয়ার।
​সভায় পুলিশ সুপার কঠোর হুশিয়ারি দিয়ে বলেন, নিয়োগ প্রক্রিয়ায় কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য বা স্বজনপ্রীতির সংশ্লিষ্টতা পেলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার পাশাপাশি ফৌজদারি মামলা দায়ের করা হবে। তিনি স্পষ্ট জানান, শুধুমাত্র যোগ্যতার ভিত্তিতেই প্রার্থীরা নিয়োগ পাবে, তাই কোনো দালাল চক্রের খপ্পরে না পড়তে প্রার্থী ও তাদের পরিবারকে বিশেষভাবে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়।
​আগামী ১৬, ১৭ ও ১৮ নভেম্বর ২০২৬ প্রতিদিন সকাল ৮:০০টা থেকে পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে শারীরিক মাপ ও পিইটি (PET) পরীক্ষা অনুষ্ঠিত হবে। নারী ও পুরুষ প্রার্থীদের পৃথক লাইনে নির্দিষ্ট সময়ের আগেই প্রয়োজনীয় কাগজপত্রসহ উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
​এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মো:মিনহাজ-উল-ইসলাম এবং পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার (ইন্সপেকশন-১) মোছাঃ শাহিনা আক্তারসহ নিয়োগ কার্যক্রমে নিয়োজিত অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
(রাত্রে :BBC crime news)


     এই বিভাগের আরো খবর