আবু হানিফ মিলন.স্টাফ রিপোর্টার :
আজ ১৩ই নভেম্বর ২০২৬, চুয়াডাঙ্গা জেলার দর্শনা রামনগর মাঠে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ‘হাসান সিটি ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর জমজমাট সেমিফাইনাল খেলা। রামনগর যুব সমাজের উদ্যোগে আয়োজিত এই খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার লাভলী ইয়াসমিন।
হাজার হাজার উৎসু পাবলিক ও ক্রীড়ামোদী দর্শকের উপস্থিতিতে রামনগর মাঠটি একখণ্ড মিলনমেলায় পরিণত হয়। টানটান উত্তেজনার এই সেমিফাইনাল ম্যাচে অংশগ্রহণ করে দর্শনা বয়েজ ক্লাব বনাম প্রতিপক্ষ দল।
খেলার শুরু থেকেই উভয় দল দারুণ আক্রমণাত্মক ফুটবল খেলে দর্শকদের মাতিয়ে রাখে। শেষ পর্যন্ত চমৎকার নৈপুণ্য দেখিয়ে দর্শনা বয়েজ ক্লাব জয় ছিনিয়ে নেয় এবং সরাসরি ফাইনালে নিজেদের স্থান নিশ্চিত করে।
খেলা শেষে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার লাভলী ইয়াসমিনসহ অন্যান্য অতিথিবৃন্দ খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। এলাকার যুবসমাজ ও ক্রীড়াপ্রেমীদের সার্বিক সহযোগিতায় অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে আজকের সেমিফাইনাল ম্যাচটি সম্পন্ন হয়।
(সূত্রে :BBC crime news)