ফরিদপুর প্রতিনিধি:
পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য মিজ শামা ওবায়েদ ইসলাম আগামীকাল শনিবার
(৭ নভেম্বর) ফরিদপুর সফরে আসছেন। সফরকালে তিনি নগরকান্দা সেতু উদ্বোধন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভায় যোগদান এবং নিহত সেনাসদস্য তিতাস শেখের শোকাহত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন।
বিকেল ৩টায় নগরকান্দা উপজেলার তালমা-নগরকান্দা জেলা মহাসড়কের (জেড-৮৪০৪) ১১তম কিলোমিটারে ৯৯ দশমিক ৭৭০ মিটার দৈর্ঘ্যের নগরকান্দা সেতু উদ্বোধন করবেন।
বিকেল সাড়ে ৩টায় নগরকান্দা উপজেলা বিএনপির আয়োজনে শহীদ মুক্তিযোদ্ধা আকরামুননেছা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অংশ নেবেন তিনি।
সন্ধ্যা সাড়ে ৫টায় নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের জঙ্গুরদী পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা ও নগরকান্দা উপজেলা যুবদলের সদস্য নাজমুল হোসাইন রাজুর কন্যার মৃত্যুর ঘটনায় শোকাহত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন।
সন্ধ্যা সাড়ে ৬টায় কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে অভিযানকালে নিহত সেনাসদস্য তিতাস শেখের শোকাহত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রতিমন্ত্রী। তিতাস শেখ নগরকান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও লস্করদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান বাবুল তালুকদারের ভাগিনা।
এ সময় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা বৃন্দ নগরকান্দা উপজেলা বিএনপি ও তার অংগ সংগঠনের নেতৃবৃন্দ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। ।