!
আবু হানিফ মিলন, স্টাফ রিপোর্টার :চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা পৌরসভাস্থ রাধিকাগঞ্জ এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির ১,০৯০ টাকা এবং একটি মোটরসাইকেলসহ মো. খালিদ (৩৬) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
আজ ০৬ নভেম্বর ২০২৬ তারিখ বিকালে আলমডাঙ্গা থানার এসআই (নিঃ) এসএম নিয়ামুল হকের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে আসামির বসতঘর থেকে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। উল্লেখ্য, তার বিরুদ্ধে পূর্বেও আলমডাঙ্গা থানায় আরও তিনটি মাদক মামলা রয়েছে।
(সূত্রে :BBC crime news)