আবু হানিফ মিলন, স্টাফ রিপোর্টার :চুয়াডাঙ্গা দর্শনার পারকৃষ্ণপুরে ফার্মেসি থেকে কেনা মেয়াদোত্তীর্ণ ওষুধ খাইয়ে এক শিশুর অবস্থা আশঙ্কাজনক হওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী এক নারী তাঁর অসুস্থ শিশুর জন্য ওষুধ কিনে খাওয়ানোর পরপরই শিশুটি আরও অসুস্থ হয়ে পড়ে।এ ঘটনার পর স্থানীয় ‘আলিফ ফার্মেসি’তে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে তল্লাশি চালিয়ে দোকানটি থেকে বিপুল পরিমাণ ও বস্তাভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ উদ্ধার করা হয়। পরে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা ও বিক্রির অপরাধে ফার্মেসি মালিককে আর্থিক জরিমানা করা হয় এবং জব্দকৃত ওষুধ বিনষ্টের নির্দেশ দেওয়া হয়।
(সূত্রে :BBC crime news)