ঢাকা, শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet ১১ দলীয় ঐক্যের লংমার্চের সমাপনী সমাবেশ কুষ্টিয়ায়, প্রস্তুতি সম্পন্ন Headline Bullet ট্রান্সফরমার চুরির অভিযোগে সাবেক ইউপি সদস্য আটক Headline Bullet দর্শনায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধনী খেলা অনুষ্ঠিত: ট্রাইবেকারে নাটোর একাদশের জয় Headline Bullet কুষ্টিয়ার মিরপুরে ডিবির অভিযানে চারটি ওয়ান শুটার গান উদ্ধার Headline Bullet বিয়ের আগের রাতেই মাদকসহ আটক বর Headline Bullet পুলিশের লোকের ধাওয়া খেয়ে নদীতে ঝাপ দেয় তাহসিফ আমি পালিয়ে আসি Headline Bullet পুলিশের চাকরিতে থাকা অবস্থায় আইনজীবী সমিতির সদস্যপদ সক্রীয় থাকায় পুলিশ কর্মকর্তাকে কারণ দর্শানো নোটিশ Headline Bullet আলমডাঙ্গায় পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযান, গাঁজা ও ট্যাপেন্টাডলসহ গ্রেফতার করেছে তিন জনকে Headline Bullet মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে ৩৫ বোতল ভারতীয় মদ আটক Headline Bullet মহেশপুরে ১২৫ পিস ইয়াবাসহ আটক এক

ট্রান্সফরমার চুরির অভিযোগে সাবেক ইউপি সদস্য আটক

Oplus_131072

পটুয়াখালীর গলাচিপায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির চেষ্টার সময় স্থানীয় বাসিন্দাদের হাতে ধরা পড়েছেন গোলখালী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মনির হোসেন। একই সঙ্গে চুরির কাজে ব্যবহৃত একটি নৌকাসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

আটকের পর তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করেছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) গভীর রাতে উপজেলার গোলখালী ইউনিয়নের নলুয়াবাগী গ্রামে। আটক মনির হোসেন ওই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য।

পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে নলুয়াবাগী গ্রামের মজিবুল খলিফার বাড়ির সামনের বৈদ্যুতিক খুঁটি থেকে ট্রান্সফরমার চুরির চেষ্টা করছিলেন মনির হোসেন। ওই সময় পথচারী কয়েকজন জেলে বিষয়টি টের পেয়ে চিৎকার শুরু করেন। তাদের চিৎকারে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে মনিরকে হাতেনাতে আটক করে ফেলে। পরে ক্ষুব্ধ গ্রামবাসী তাকে দক্ষিণ-পূর্ব নলুয়াবাগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে আটকে রাখে।


     এই বিভাগের আরো খবর