ঢাকা, শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet ১১ দলীয় ঐক্যের লংমার্চের সমাপনী সমাবেশ কুষ্টিয়ায়, প্রস্তুতি সম্পন্ন Headline Bullet ট্রান্সফরমার চুরির অভিযোগে সাবেক ইউপি সদস্য আটক Headline Bullet দর্শনায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধনী খেলা অনুষ্ঠিত: ট্রাইবেকারে নাটোর একাদশের জয় Headline Bullet কুষ্টিয়ার মিরপুরে ডিবির অভিযানে চারটি ওয়ান শুটার গান উদ্ধার Headline Bullet বিয়ের আগের রাতেই মাদকসহ আটক বর Headline Bullet পুলিশের লোকের ধাওয়া খেয়ে নদীতে ঝাপ দেয় তাহসিফ আমি পালিয়ে আসি Headline Bullet পুলিশের চাকরিতে থাকা অবস্থায় আইনজীবী সমিতির সদস্যপদ সক্রীয় থাকায় পুলিশ কর্মকর্তাকে কারণ দর্শানো নোটিশ Headline Bullet আলমডাঙ্গায় পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযান, গাঁজা ও ট্যাপেন্টাডলসহ গ্রেফতার করেছে তিন জনকে Headline Bullet মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে ৩৫ বোতল ভারতীয় মদ আটক Headline Bullet মহেশপুরে ১২৫ পিস ইয়াবাসহ আটক এক

আলমডাঙ্গায় পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযান, গাঁজা ও ট্যাপেন্টাডলসহ গ্রেফতার করেছে তিন জনকে

Oplus_131072


চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পুলিশের পৃথক তিনটি মাদকবিরোধী অভিযানে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে তাঁদের কাছ থেকে মোট ১১ গ্রাম গাঁজা ও ২টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়। পরে তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী পৃথক সামারি ট্রায়াল প্রসিকিউশন করে আদালতে সোপর্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) আলমডাঙ্গা থানা পুলিশের এসআই (নিঃ) শীতল বিশ্বাস সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে এসব অভিযান পরিচালনা করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, প্রথম অভিযানে ২৮ অক্টোবর রাত ১১টা ১০ মিনিটের দিকে গোবিন্দপুর জেএন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকা রাস্তা থেকে মো. ঝন্টু বিশ্বাস (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি গোবিন্দপুর নতুন বাসস্ট্যান্ড এলাকার মৃত শাহজাহান বিশ্বাসের ছেলে। এ সময় তাঁর হেফাজত থেকে ৮ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় সামারি ট্রায়াল প্রসিকিউশন নং-১৪৩ দায়ের করা হয়েছে।
দ্বিতীয় অভিযানে ২৯ অক্টোবর রাত ১০টা ৩০ মিনিটের দিকে আলমডাঙ্গা পৌরসভার থানাপাড়ায় হেলাল চেয়ারম্যানের বাসার সামনে থেকে জীবন ওরফে ঝন্টু (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি আনন্দধাম গ্রামের কালু কসাইয়ের ছেলে। এ সময় তাঁর কাছ থেকে ২টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় সামারি ট্রায়াল প্রসিকিউশন নং-১৪৪ করা হয়েছে।
অন্যদিকে, একই দিন সকাল ১০টা ৩০ মিনিটের দিকে আলমডাঙ্গা-চুয়াডাঙ্গা সড়কের পশুহাটসংলগ্ন পানহাটের টিনশেডের সামনে অভিযান চালিয়ে মো. রোহান হক (২০) নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ। তিনি রাধিকাগঞ্জ পশুহাট এলাকার ইনামুল হকের ছেলে। তাঁর কাছ থেকে ৩ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় সামারি ট্রায়াল প্রসিকিউশন নং-১৪৫ দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, তিনটি পৃথক ঘটনায় গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে তাঁদের আদালতে সোপর্দ করা হয়।


     এই বিভাগের আরো খবর