ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet কুষ্টিয়ার মিরপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যুতে হাসপাতালে ভাঙচুরের অ’ভিযোগ Headline Bullet ভুট্টাবোঝাই ট্রাক উধাও! ৮ লাখ ৬৮ হাজার টাকার পণ্য উধাওয়ের নেপথ্যে কে? Headline Bullet দেশের সন্তানরা মেধা ও যোগ্যতা দিয়ে ভালো কিছু অর্জন করলে সেটা রাষ্ট্রের অর্জন, প্রাধানমন্ত্রী Headline Bullet কুষ্টিয়ায় বজ্রপাতে নিহত ২ কৃষক আহত ৩ Headline Bullet কুষ্টিয়ায় বিজিবির উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত মাঝে ত্রান বিতরণ Headline Bullet ডেঙ্গুতে প্রাণ গেলো চুয়াডাঙ্গার মেধাবী ছাত্র তন্ময়ের Headline Bullet ডিবির অভিযানে ওয়ান শুটার গানসহএক যুবক গ্রে’প্তা’র Headline Bullet কুষ্টিয়ার বড়বাজারে অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা Headline Bullet কুষ্টিয়া ৩ আসনের সাংসদ আমীর হামজার বিপক্ষে আবারও ঝাড়ু মিছিল Headline Bullet ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে সোনা চাচাকে দেখতে গেলেন জননেতা মাহমুদ হাসান খাঁন বাবু

প্রবাসীর স্ত্রীকে গনধর্ষন আসামি গ্রেফতার

Oplus_131072

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে এক প্রবাসীর স্ত্রীকে গণধর্ষণ ও ঘটনার ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করার অভিযোগে মো. আল আমিন নামে এক যুবককে গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

শুক্রবার রাত ৯টা ৫ মিনিটে গাজীপুর মহানগরের ভাওরাইদ মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আল আমিন রাণীশংকৈল উপজেলার হাটগাঁও গ্রামের বাসিন্দা।

র‍্যাব জানায়, মামলার এজাহার অনুযায়ী, ওই নারীকে তার বাবার বাড়িতে গোসলের সময় জোর করে বাথরুমে নিয়ে গিয়ে ধর্ষণ এবং ভিডিও ধারণ করা হয়। পরে ধারণ করা ভিডিও দেখিয়ে তাকে ব্ল্যাকমেইল করা হয় এবং পাঁচ লাখ টাকা দাবি করা হয়। টাকা না দিলে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে।

এ ঘটনায় গত ২০ আগস্ট ভুক্তভোগী নারী রাণীশংকৈল থানায় গণধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে মামলা করেন।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-১৩ ও র‍্যাব-১-এর যৌথ অভিযানে আল আমিনকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার আরও চার আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে র‍্যাব।


     এই বিভাগের আরো খবর