ঢাকা, শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet গ্রামবাসিকে খেলার জন্য আরো জায়গা বরাদ্দ দেবেন ক্রীড়া প্রতিমন্ত্রী Headline Bullet ১১ দলীয় ঐক্যের লংমার্চের সমাপনী সমাবেশ কুষ্টিয়ায়, প্রস্তুতি সম্পন্ন Headline Bullet ট্রান্সফরমার চুরির অভিযোগে সাবেক ইউপি সদস্য আটক Headline Bullet দর্শনায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধনী খেলা অনুষ্ঠিত: ট্রাইবেকারে নাটোর একাদশের জয় Headline Bullet কুষ্টিয়ার মিরপুরে ডিবির অভিযানে চারটি ওয়ান শুটার গান উদ্ধার Headline Bullet বিয়ের আগের রাতেই মাদকসহ আটক বর Headline Bullet পুলিশের লোকের ধাওয়া খেয়ে নদীতে ঝাপ দেয় তাহসিফ আমি পালিয়ে আসি Headline Bullet পুলিশের চাকরিতে থাকা অবস্থায় আইনজীবী সমিতির সদস্যপদ সক্রীয় থাকায় পুলিশ কর্মকর্তাকে কারণ দর্শানো নোটিশ Headline Bullet আলমডাঙ্গায় পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযান, গাঁজা ও ট্যাপেন্টাডলসহ গ্রেফতার করেছে তিন জনকে Headline Bullet মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে ৩৫ বোতল ভারতীয় মদ আটক

রাজশাহীতে এসএসসিতে ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা

Oplus_131072

এসএসসি পরীক্ষার ফলাফলে দুটি বিষয়ে অকৃতকার্য হয়ে রাজশাহীর বাগমারায় কারিনা পাল (১৬) নামের এক পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। আজ সোমবার (১০ আগস্ট) দুপুরে উপজেলার গণিপুর ইউনিয়নের মহব্বতপুর গ্রামে এ করুণ ঘটনা ঘটে।

নিহত কারিনা পাল মহব্বতপুর গ্রামের কাঞ্চন কুমার পালের মেয়ে। তিনি স্থানীয় চাঁন্দেরআড়া উচ্চবিদ্যালয় থেকে চলতি ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে অংশ নিয়েছিলেন।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকালে সারাদেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার পর কারিনা জানতে পারে তিনি দুটি বিষয়ে অকৃতকার্য হয়েছেন। কাঙ্ক্ষিত ফল না পেয়ে তিনি মানসিকভাবে মারাত্মক ভেঙে পড়েন। রেজাল্ট জানার কিছুক্ষণ পর তিনি মায়ের সঙ্গে কথা বলে নিজ ঘরে চলে যান। পরে অনেক সময় পার হলেও ঘর থেকে বের না হওয়ায় পরিবারের সদস্যরা ভেতরে গিয়ে সিলিং ফ্যানের সাথে শাড়ি পেঁচানো অবস্থায় তার ঝুলন্ত দেহ দেখতে পান।

এ বিষয়ে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে এসএসসি পরীক্ষায় দুটি বিষয়ে অকৃতকার্য হওয়ার পর মানসিকভাবে বিপর্যস্ত হয়ে ওই পরীক্ষার্থী আত্মহত্যা করেছে বলে নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


     এই বিভাগের আরো খবর